ফের লাদাখ সীমান্তে ভারত-চিন সেনার সংঘর্ষ! যোগ্য জবাব পেয়ে প্যাংগংয়ে পিছু হটল ড্রাগন বাহিনী

ফের লাদাখ সীমান্তে সংঘর্ষ বাঁধে ভারত-চিন সেনার মাঝখানে। এই ঘটনার একদিন পর এবিষয়ে মুখ খুলল কেন্দ্র। জানা যাচ্ছে লাদাখের প্যাংগংয়ে স্ট্যাটাস কুয়ো বদলানোর জন্যে ভারতীয় ভূখণ্ডে ঢোকার চেষ্টা করে চিনা বাহিনী। তবে ভারতের যোগ্য জবাব পেয়ে পিছু হটতে বাধ্য হয় চিনা সেনা।

চিন প্যাংগং এলাকাতে ভারতীয় এলাকা দখল করার চেষ্টা করে

চিন প্যাংগং এলাকাতে ভারতীয় এলাকা দখল করার চেষ্টা করে

কেন্দ্রের তরফে জানানো হয়েছে যে ২৯-৩০ অগাস্ট চিন প্যাংগং এলাকাতে ভারতীয় এলাকা দখল করার জন্যে উদ্যত হয়। তবে চিনা সেনার এই প্রচেষ্টাকে ব্যর্থ করে ভারতীয় সেনা। তবে এই সংঘর্ষে কোনও হতাহতের ঘটনা ঘটেছে কি না তা জানানো হয়নি সরকারের তরফে।

ফের বৈঠকে বসবে ভারত-চিন সেনা

ফের বৈঠকে বসবে ভারত-চিন সেনা

তবে সূত্রের খবর, ১০০ দিন পরেও পরিস্থিতি উত্তেজনাপূর্ণ থাকায় উদ্বিগ্ন উভয় পক্ষই। আর তাই শান্তি ফেরাতে এদিন ফের এক প্রস্থ বৈঠকে বসতে চলেছে দুই পক্ষের সেনা। লাদাখ সীমান্ত বরারবর প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে চুশুলে সেই বৈঠক হবে বলে জানা গিয়েছে। দুই দেশের সেনার কমান্ডার পর্যায়ের এই বৈঠক বর্তমান পরিস্থিতিতে খুব গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

নিজেদের আসল রং দেখাতে প্রস্তুত চিন

নিজেদের আসল রং দেখাতে প্রস্তুত চিন

লাদাখের গালওয়ানে চিন এবং ভারতের সংঘর্ষের পর থেকেই দুই দেশের মধ্যে তৈরি হয়েছে একটা যুদ্ধকালীন পরিস্থিতি। চিনা আগ্রাসন নীতির জেরে কার্যত তলানিতে গিয়ে পৌঁছেছে ভারত-চিন কূটনৈতিক সম্পর্ক। এই অবস্থায় দুই পক্ষই আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালাচ্ছে। তবে এর মাঝেও চিনা সেনা নিজেদের আসল রং দেখাতে প্রস্তুত।

সামরিক কাঠামো তৈরি করছে চিনা সেনা

সামরিক কাঠামো তৈরি করছে চিনা সেনা

এর আগে জানা যায়, প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে নতুন করে সামরিক কাঠামো তৈরি করছে চিনা সেনা। সাম্প্রতিক উপগ্রহ চিত্র দেখে জানা যায়, শুধু প্রকৃত নিয়ন্ত্রণরেখা নয়, চিন ও ভুটান সীমান্তে ডোকলামেও সামরিক পরিকাঠামো তৈরি করছে চিন। অন্যদিকে সিকিম-চিন সীমান্তে নাকু লা-তে মোতায়েন করা হচ্ছে এয়ার ডিফেন্স সিস্টেম।

৫জি নেটওয়ার্কের বিস্তার

৫জি নেটওয়ার্কের বিস্তার

জানা গিয়েছে, লাদাখ সীমান্ত বরাবর এলাকায় চিন ৫জি নেটওয়ার্কের বিস্তার ঘটাচ্ছে যা ভারতের জন্যে চিন্তার বিষয়। তাছাড়া প্যাংগং এলাকা জুড়ে বিভিন্ন পরিকাঠামোগত নির্মাণ জারি রেখেছে চিন। এদিকে চিনের পাল্টা হিসাবে লাদাখে নতুন সড়ক তৈরি করছে ভারত৷ মানালি থেকে লেহ পর্যন্ত হচ্ছে এই নতুন রাস্তা।

প্যাংগংয়ের উপর চিনা দাবি

প্যাংগংয়ের উপর চিনা দাবি

হটস্প্রিং থেকে সরে গেলেও নাছোড়বান্দা চিন এখনও অবস্থান করছে প্যাংগংয়ে। লাদাখের প্যাংগং হ্রদের কাছে গ্রিন টপের উপর থেকে চিনা সেনা দখলদারি সরাতে না চাওয়াতে ভারতের সঙ্গে সম্পর্ক আরও তিক্ত হচ্ছে চিনের। প্যাংগং সোতে চিনা সেনারা ফিঙ্গার ৫ এ ফিরে এসেছিল, তবে তারা এখনও ফিঙ্গার ৪-এর রিজলাইন দখল করে রয়েছে। চিনা সেনারা ফিঙ্গার ৪ থেকে ফিঙ্গার ৮-এর মধ্যে ৮-কিলোমিটার দীর্ঘ এলাকাজুড়ে তাদের তৈরি কাঠামোগুলিকেই এলএসি বলে দাবি করে যাচ্ছে এখনও।

১৫ জুনের পুনরাবৃত্তি

১৫ জুনের পুনরাবৃত্তি

টহলদারী সীমান্ত নিয়ে বরাবরই ভারত ও চিনের মধ্যে চাপা উত্তেজনা ছিল। ভারত বিশ্বাস করে 'ফিঙ্গার ১' থেকে 'ফিঙ্গার ৮' পর্যন্ত টহল দেওয়ার অধিকার রয়েছে তাদের এবং চিন মনে করে যে 'ফিঙ্গার ৮' থেকে 'ফিঙ্গার ৪' পর্যন্ত টহল দেওয়ার অধিকার রয়েছে তাদেরই। ১৫ জুন, এই 'ফিঙ্গার ৪' এলাকাতেই উভয় পক্ষের সেনার মধ্যে সহিংস সংঘর্ষ বাঁধে। 'ফিঙ্গার ৪'-এ এই জন্যেই উল্লেখযোগ্য হারে সেনার সংখ্যা বাড়িয়েছিল চিন, যাতে ভারতীয় সেনারা আর 'ফিঙ্গার ৮' এর দিক দিয়ে টহল দেওয়ার সুযোগ না পায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+