ইংল্যান্ড থেকে এক লক্ষ কেজি সোনা ফিরিয়ে আনল ভারত, কিন্তু কেন?
বিপুল পরিমাণ সোনা ভারতে এল। ইংল্যান্ডের ব্যাঙ্কে ভারতের বিপুল পরিমাণ সোনা ছিল। সেই সোনা দেশে ফিরিয়ে আনল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। ফিরিয়ে আনা সোনার পরিমাণ কত? পরিমাণ শুনলে চমকে উঠবেন।
ইংল্যান্ডে এক লক্ষ কেজি সোনা রাখা ছিল। সেই সোনাই এবার ফিরিয়ে আনল রিজার্ভ ব্যাঙ্ক কর্মী অব ইন্ডিয়া। জানা গিয়েছে, নিরাপদে ওই সোনা ইংল্যান্ডে জমানো ছিল৷ অতি গোপনীয়তার সঙ্গে সেই বিপুল পরিমাণ সোনা ফিরিয়ে আনা হল৷

রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া সূত্রে পাওয়া তথ্য অনুসারে, ভারতের বিদেশের মাটিতে গচ্ছিত সোনার পরিমাণ ৮২২ টন। গত অর্থ বছরে সেই সোনার পরিমাণ ছিল ৭৯৪ টন। সেখান থেকে এত পরিমাণ সোনা ফিরিয়ে আনা হল।
ভারতে গচ্ছিত সোনার দুই তৃতীয়াংশ বিদেশের মাটিতে রয়েছে। তার মধ্যে একটা অংশের সোনা ফিরিয়ে আনা হল ভারতে।
কিন্তু কেন এমন সিদ্ধান্ত নেওয়া হল? ইংল্যান্ডের সঙ্গে ভারতের বৈদেশিক সম্পর্ক এখন যথেষ্ট ভালো। তাহলে কী এমন হল, যে এত বিপুল পরিমাণ সোনা দেশে আনতে হল? ভারত কি তাহলে আর্থিক কোনও পদক্ষেপ করা হচ্ছে ? একাধিক প্রশ্ন বিভিন্ন মহলে উঠতে শুরু করেছে।
এই বিষয়ে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া বক্তব্য জানিয়েছে। জানানো হয়েছে, এই বিপুল পরিমাণ সোনা বিদেশের মাটিতে নিরাপদে রাখতে মোটা টাকা গুনতে হয়েছে৷ দীর্ঘ সময় ধরে মোটা অঙ্কের টাকা ইংল্যান্ডকে দিতে হয়েছে। সেই টাকা দিতে চাইছে না রিজার্ভ ব্যাঙ্ক। সেজন্যই এই বড় সিদ্ধান্ত নেওয়া। পাশাপাশি এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করা।
দেশে সোনা রাখলে বিপুল পরিমাণ অর্থ সাশ্রয় হবে আগামী দিনে। সম্পূর্ণ অগোচরেই এই সোনা ভারতে ফিরিয়ে আনা হল। বলা ভালো, ১৯৯১ সালে ভারতবর্ষ আর্থিক সমস্যার মধ্যে পড়েছিল। বিদেশি মুদ্রার ভাঁড়ারও খালি হয়ে গিয়েছিল প্রায়। সেই সময় ভারতকে সোনা বন্দক পর্যন্ত দিতে হয়েছিল। এখন আর সেই ছবি নেই। বলা ভালো, সম্পূর্ণ উলটো ছবি দেখা গিয়েছে এই ক্ষেত্রে।












Click it and Unblock the Notifications