INDIA Block Meet: ছোট করেই আজ INDIA ব্লকের বৈঠক, থাকবেন আপ নেতা রাঘব চড্ডা, কারা থাকছেন না জেনে নিন
INDIA Block Meet: ছোট করে হলেও আজ দিল্লিতে বসছে ইন্ডিয়া ব্লকের বৈঠক। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের পর জরুরি ভিত্তিতে বৈঠক েডকেছিল কংগ্রেস। কিন্তু হঠাৎ করে বৈঠক ডাকায় অনেক নেতাই উপস্থিত থাকতে পারছেন না। তারপরে বৈঠক পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। তবে আজ একটা ছোট বৈঠক হচ্ছে।
ইন্ডিয়া জোটের এই ছোট বৈঠকে উপস্থিত থাকবেন আপ নেতা রাঘব চড্ডা। তবে আর কোনও হেভিওয়েট অবিজেপি দলের নেতারা। আগামী ১৭ ডিসেম্বর আনুষ্ঠানিক বৈঠক ডাকা হয়েছে। তাতে সিংহভাগ নেতা উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।

পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের পর তরিঘড়ি কংগ্রেস ইন্ডিয়া জোেটর বৈঠক ডেকেছিল। কিন্তু হঠাৎ করে বৈঠক ডাকায় বিরোধী জোটের অনেক হেভিওয়েট নেতাই সেই বৈঠকে যোগ দিতে পারবেন না বলে জানিয়েছেন। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিেয় দিয়েছিলেন তাঁর কাছে কোনও খবর আসেনি বৈঠক নিয়ে। তাই তিনি আগেই সাজিয়ে ফেলেছেন সব কর্মসূচি। সেটা বাতিল করে তাঁর পক্ষে এই মুহূর্তে দিল্লিতে বৈঠকে যোগ দিতে যাওয়া সম্ভব নয়।
মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করার পরেই আবার নীতীশ কুমারও জানিয়ে দেন যে তিনিও যাচ্ছেন না বৈঠকে যোগ দিতে। মল্লিকার্জুন খাড়গের বাসভবনে ডাকা হয়েছিল বৈঠক। কিন্তু বৈঠকে কোনও হেভিওয়েট নেতাই যোগ দিতে যেতে পারবেন না বলে জানিয়েছেন। তারপরেই আবার জোর জল্পনা শুরু হয়ে গিয়েছিল রাজনৈতিক মহলে।
তাহলে কি বিরোধী জোটে ভাঙন ধরেছে। যদিও সেই জল্পনায় আপাতত জল ঢেলে দিয়েছেন বিরোধীরা। ২০২৪-র লোকসভা ভোটের স্ট্র্যাটেজি নির্ধারণেই আগামী ১৭ তারিখ আনুষ্ঠানিক ভাবে বৈঠক ডাকা হয়েছে। সেই সঙ্গে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। যদিও আজকের বৈঠক বাতিল করা হয়নি।
বিরোধী দলের হেভিওয়েট নেতারা যোগ না দিলেও ছোট করে একটা বৈঠক হচ্ছে আজ। তাতে যোগ দেবেন আপ নেতা রাঘব চড্ডা। তবে মমতা বন্দ্যোপাধ্যায়, নীতীশ কুমার, এমকে স্টালিন, অখিলেশ যাদবের মতো হেভিওয়েট নেতারা উপস্থিত থাকবেন না বৈঠকে।












Click it and Unblock the Notifications