Lok Sabha Election Results 2024: ৩৭০ ধারা বাতিলের পর প্রথম ভোট কাশ্মীরে, খাতা খুলে ফেলেছে কংগ্রেস

৩৭০ ধারা বাতিলের পরে কাশ্মীরে প্রথম ভোট। স্বতোঃস্ফূর্ত ভোটদান হয়েছে কাশ্মীরে। ভোটের লম্বালাইন দেখা গিয়েছে প্রতি দফাতেই। গতকাল নির্বাচন কমিশনের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে জানানো হয় যে এবার গোটা দেশে রেকর্ড সংখ্যক ভোট দান হয়েছে জম্মু এই কাশ্মীরে।

সেই ভূস্বর্গে ফল প্রকাশের দিনেই একটি আসনে জয়ী হয়ছে কংগ্রেস। অর্থাৎ কংগ্রেস খাতা খুলে ফেলেছে কাশ্মীরে। ইতিমধ্যেই চার থেকে পাঁচটি আসনে এগিয়ে রয়েছে ইন্ডিয়া ব্লক। একটি আসন পেয়েছে এনডিএ জোট। অর্থাৎ বিজেপির থেকে অনেকটাই এগিয়ে গিয়েছে ইন্ডিয়া জোট। কাশ্মীরে ইন্ডিয়া জোটের এগিয়ে যাওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা।

Lok Sabha Election Results 2024

২০১৯ সালের লোকসভা ভোটে বিপুল ভোটে িজতে ক্ষমতায় আসার পর কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল করে দেয় মোদী সরকার। অর্থাৎ কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে দেওয়া হয়। তারপরে কার্যত বিরোধী দলের নেতাদের ঘরবন্দি করে রাখা হয়েছিল ৬ থেকে ৭ মাস। কাশ্মীরের অধিকার হরণের অভিযোগে সরব হয়েছিলেন কাশ্মীরের রাজনৈিতক দলগুলি।

জম্মু কাশ্মীরে আবার ফর্মে ফিরতে শুরু করেছে ন্যাশনাল কনফারেন্স। ওমর আবদুল্লা এগিয়ে চলেছেন ভোটের হারে। অন্যদিকে পিডিপি নেত্রী মেহবুবা মুফতি অনেকটাই পিছিয়ে পড়েছেন ভোটের নিরিখেষ । জম্মু-কাশ্মীরে একাধিক কেন্দ্রে ইন্ডিয়া জোটের প্রার্থীরা এগিয়ে গিয়েছে। এদিকে এনডিএ একটি মাত্র আসন পেয়েছে। ফলে এর থেকেই স্পষ্ট যে গেরুয়া শিবিরের বিরুদ্ধেই মত দিচ্ছে ভূস্বর্গ।

যদিও কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিলের পরে সন্ত্রাসবাদে রাশ টানা গিয়েছে। পর্যটকদের ঢল নেমেছে। ভূস্বর্গের আর্থিক পরিস্থিতি অনেকটাই ফিরেছিল। কাশ্মীরের বাসিন্দারা অবশ্য বারবার দাবি করেছেন পূর্ণ রাজ্যের মর্যাদা যেন পিরিয়ে দেওয়া হয়। সেই দাবিতেই সরব থেকেছেন ভূস্বর্গের বাসিন্দারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+