INDIA Bloc Meeting: রাজ্য স্তরে আসন ভাগাভাগি, ৩০ জানুয়ারি থেকে যৌথ সমাবেশ! ইন্ডিয়া ব্লকের বৈঠকে বড় সিদ্ধান্ত

INDIA Bloc Meeting: মঙ্গলবার ইন্ডিয়া ব্লকের বৈঠকের পরে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, এদিনের চতুর্থ বৈঠকে ২৮ টি দল অংশ নিয়েছিল। সেইসব দলের নেতাদের মধ্যে অনেকেই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন। তাঁরা হলেন, রাহুল গান্ধী, সীতারাম ইয়েচুরি, ফারুক আবদুল্লা, প্রেমচন্দ্রন, টিআর বালু, ডি রাজা, মহুয়া মাঝির মতো আরও অনেকে।

এদিন মল্লিকার্জুন খাড়গে বলেছেন, বৈঠকে তিনি তাঁর দলের লাইনের কথা বলেছেন। সেখানে কৌশল নিয়ে সবাই একমত হয়েছেন। তিনি আরও বলেছেন, বৈঠকে ১৪৯ জন সাংসদের বরখাস্তের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। সবাই তার নিন্দা করেছে এবং এব্যাপারে প্রস্তাব পাশ করানো হয়েছে।

ইন্ডিয়া ব্লকের বৈঠকে বড় সিদ্ধান্ত

কংগ্রেস সভাপতি বলেছেন, বিরোধীদের দাবি ছিল স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রধানমন্ত্রীকে সংসদের নিরাপত্তা লঙ্ঘন নিয়ে বলতে হবে। কিন্তু সরকার পক্ষ এব্যাপারে একমত হয়নি। প্রধানমন্ত্রী অন্য কর্মসূচিতে ব্যস্ত থাকলেও সংসদে আসেননি। প্রধানমন্ত্রী সমাবেশে বক্তব্য রাখছেন, কিন্তু সংসদে কথা বলছেন না। দেশে এর আগে এমন ঘটনা ঘটেনি বলেও মন্তব্য করেন তিনি।

কংগ্রেস সভাপতি বলেছেন, বিরোধীরা কোনও ভুল ইস্যু করেনি। কীভাবে দুই যুবক হাউসে ঢুকলেন, কারা তাঁদেরকে নিয়ে এলেন, এইসব প্রসঙ্গ তারা লোকসভায় তুলেছেন। আর সংসদ চলাকালীন প্রধানমন্ত্রী মোদী তাঁর সংসদীয় এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। তিনি আরও বলেছেন, বিজেপি সরকার যেভাবে হাউস চালাচ্ছে তার নিন্দা করা হয়েছে। এর বিরুদ্ধে প্রস্তাব নেওয়া হয়েছে। গণতন্ত্র বাঁচাতে হলে একসঙ্গে লড়াই করতে হবে।

জয়ের পরেই কে প্রধানমন্ত্রী হবেন, তা ঠিক করা হবে বলে জানিয়েছেন মল্লিকার্জুন খাড়গে। বিরোধীদের প্রথম কাজ হল নির্বাচনে জয়লাভ করা, তারপরেই প্রধানমন্ত্রীর পদ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেছেন, বিরোধীদের প্রথমে জয়ের দিকে মনোনিবেশ করা উচিত।

কংগ্রেস সভাপতি বলেছেন, ইন্ডিয়া ব্লকের মধ্যে আসন ভাগাভাগি হবে রাজ্যস্তরে। এই সূত্রে কাজ না হলে সবাই মিলে এব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেছেন, দিল্লি ও পঞ্জাবের সমস্যা কীভাবে সমাধান করা যায়, তা পরে বিবেচনা করা হবে। তবে তিনি পশ্চিমবঙ্গের নাম এখানে করেননি।

এদিনের ইন্ডিয়া ব্লকের বৈঠকে তৃণমূল কংগ্রেস আসন ভাগাভাগি নিয়ে আলোচনা শেষ করতে ৩১ ডিসেম্বরের সময়সীমা দিয়েছে। অন্যদিকে, ইন্ডিয়া ব্লকের তরফে জানানো হয়েছে, ২০২৪-এর সাধারণ নির্বাচনের দিকে লক্ষ্য রেখে ৩০ জানুয়ারি থেকে যৌথ প্রচার শুরু করা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+