INDIA Bloc Meeting: তিন ঘণ্টা ধরে ইন্ডিয়া ব্লকের বৈঠক! খাড়গের নাম প্রধানমন্ত্রীর মুখ হিসেবে প্রস্তাব মমতার
INDIA Bloc Meeting: রথ থাকলেও সারথী না থাকার কথা বলেছিলেন জোটসঙ্গী উদ্ধব ঠাকরে। এদিনের বৈঠকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের নাম উঠে এল প্রধানমন্ত্রীর মুখ হিসেবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম খাড়গের নাম প্রস্তাব করেন। তাঁকে সমর্থন করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
যদিও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এব্যাপারে এখনও রাজি হননি বলেও জানা গিয়েছে। তিনি গরিবদের মধ্যেই কাজ করতে চান বলে জানিয়েছেন। তিনি বলেছেন, আগে ভোটে জয়ী হতে হবে, তারপর এব্যাপারে কথা হতে পারে বলে জানিয়েছেন তিনি। ভোটে না জিততে পারলে এব্যাপারে আলোচনা করে কোনও লাভ নেই বলেও জানান মল্লিকার্জুন খাড়গে।

এদিন প্রায় তিন ঘন্টা ধরে ইন্ডিয়া ব্লকের বৈঠক চলে। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিমন্ত সোরেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন। তবে বৈঠকের আগে এদিন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবের সঙ্গে দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সূত্রের খবর অনুযায়ী, এদিনের বৈঠকে বিরোধী দলের নেতাদের মদ্যে ইভিএম নিয়ে আলোচনা হয়। ইন্ডিয়া ব্লকের বৈঠকে সাংসদদের সাসপেন্ড হওয়ার বিষয়টিও ওঠে বলে জানা গিয়েছে। এই ইস্যুতে বিরোধীরা ঐক্যবদ্ধভাবে লড়াই করবে বলে আভাস দেওয়া হয়েছে।
এদিনের ইন্ডিয়া ব্লকের বৈঠকে প্রধানমন্ত্রী পদের প্রার্থীর নাম নিয়ে আলোচনা হয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে প্রধানমন্ত্রীর মুখয করার প্রস্তাব দেন। আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেন।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যে সময় বিজেপি প্রচার করছে প্রধানমন্ত্রী মোদী দলিতদের বন্ধু সেই সময় দলিত নেতা মল্লিকার্জুন খাড়গেকে ইন্ডিয়া ব্লক প্রধানমন্ত্রীর মুখ হিসেবে সামনে এগিয়ে দিতে চাইছে। প্রসঙ্গত এদিন বৈঠকের আগে উদ্ধব ঠাকরে বলেছিলেন ২৭টি দলের নেতারা রয়েছেন, যেখানে রথ রয়েছে, কিন্তু সারথী নেই। সেই সারথী হিসেবে মল্লিকার্জুন খাড়গেকে তুলে ধরার চেষ্টা হয় এদিন।
অন্যদিকে যে দুজন এদিন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের নাম প্রধানমন্ত্রীর মুখ হিসেবে প্রস্তাব করেন, তাঁরা নিজের নিজের এলাকায় তীব্র কংগ্রেস বিরোধীর। কেজরিওয়ালের সঙ্গে পঞ্জাব কিংবা .দিল্লিতে কংগ্রেসের কী সম্পর্ক সবাই জানেন, অন্যদিকে পশ্চিমবঙ্গে অধীর চৌধুরীদের কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সম্পর্ক আপাতত প্রকাশ্যেই রয়েছে। এদিনের আরেকটি উল্লেখযোগ্য ঘটনা হল, ইন্ডিয়া জোটের বৈঠকের পরে সাংবাদিক সম্মেলনের অনেক আগেই বেরিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়।












Click it and Unblock the Notifications