Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Bihar Assembly Election 2025: তেজস্বীর নেতৃত্বে সমন্বয় কমিটি, বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু 'মহাগঠবন্ধন'-এর

Bihar Assembly Election 2025: বিহারের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছে ইন্ডি জোট। চলতি বছরেই পড়শি রাজ্যে রয়েছে নির্বাচন। বৃহস্পতিবার রাজধানী পাটনায় তিন ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক সারলেন বিরোধী জোটের অন্যতম দুই শরিক দল কংগ্রেস ও আরজেডির নেতানেত্রীরা। মহাগঠবন্ধনের বৈঠকে ইতিবাচক সব আলোচনা হয়েছে বলেই সূত্রের খবর।

বিধানসভা নির্বাচন ঘিরে মিলিতভাবে কর্মসূচি গ্রহণ করতে সমন্বয় কমিটি গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে মহাগঠবন্ধন। আরজেডি, কংগ্রেস, সিপিএম ও ভিআইপি দল মিলে এমনই সিদ্ধান্ত নিয়েছে। কমিটির নেতৃত্বে বিরোধী দলনেতা তেজস্বী যাদবকে রাখা হবে বলে খবর। যদিও গোটা বিরোধী শিবিরের নেতৃত্বে কে থাকবেন বা দলগুলির মধ্যে কোন সমীকরণে আসন রফা হবে, তা নিয়ে কোনও আলোচনা হয়নি বলেই জানা গিয়েছে।

TEJASWI

মঙ্গলবারই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গে দিল্লিতে বৈঠক সেরেছেন তেজস্বী। সেখান থেকেই পাটনার বৈঠকের রূপরেখা ঠিক হয়। সূত্রের আরও খবর, নতুন কোঅর্ডিনেশন কমিটি আসন রফা, প্রচার কর্মসূচি ও যৌথভাবে প্রচারের দায়িত্ব সামলাবে। যাকে সামনে থেকে নেতৃত্ব দেবেন তেজস্বী। তাঁকেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে বেছে নিয়েছে আরজেডি। এদিকে লালু-রাবড়ি জঙ্গলরাজ ইস্যুতে বিজেপির ম্যারাথন প্রচার নিয়ে সাবধানী কংগ্রেসও।

Take a Poll

তবে কংগ্রেস যতই জল মাপুক, আরজেডির স্পষ্ট বার্তা, ২০২০ সালের ভুলের পুনরাবৃত্তি তারা করতে চান না। সেবারে আসন রফায় ২৪৩টি আসনের মধ্যে ৭০টিই ছেড়ে দেওয়া হয়েছিল কংগ্রেসকে। টেনেটুনে মাত্র ১৯টি আসনে জিততে পেরেছিল হাত শিবির। তবে কানহাইয়ার "পলায়ন রোকো, নকরি দো" (পরিযায়ী নয়, চাকরি দাও) যাত্রা ঘিরে বুক বেঁধেছে কংগ্রেস। এবারের ভোটে আসন রফা নিয়ে আরও কিছুটা সময় চান তারা।

এদিনের বৈঠক শেষে তেজস্বী জানান, "একাধিক ইস্যুতে আলোচনা হয়েছে। যার মধ্যে পরিযায়ী শ্রমিক ইস্যু ও বেকারত্ব নিয়ে আলোচনাই প্রাধান্য পেয়েছে। বিশ বছরের এই পক্ষাঘাতগ্রস্ত সরকারের হাত থেকে আমাদের মুক্তি পেতেই হবে। গত ১৩ বছরে আমাদের কোনও স্থায়ী সরকার হয়নি। জনতার ভোটকে বুড়ো আঙুল দেখিয়ে বারবার দল বদল করেছেন নীতিশ কুমার।" নতুন কোঅর্ডিনেশন কমিটি নিয়মিত বৈঠকে বসবে বলে জানান কংগ্রেসের রাজ্য সভাপতি কৃষ্ণা আল্লাবরুও।

বেকারত্বের ইস্যু থেকে না সরার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেসও। তবে এদিনের বৈঠকে ভিআইপি প্রধান সাহানির সামিল হওয়া নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। ইন্ডি জোটের জন্য তা ইতিবাচক বলেই মনে করছেন জোটসঙ্গীরা। এর আগে ২০২০ সালে এনডিএ শিবিরের সঙ্গে ছিল ভিআইপি। সেবারে ১১টি আসনের মধ্যে ৪টিতে জিতেছিল তারা। যদিও এবারের বেশকিছু রিপোর্টে কানাঘুষো খবর, আবারও এনডিএ শিবিরেই ফিরে যেতে পারে ভিআইপি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+