বাংলাদেশ ইস্যুতে মোদীকে ট্রাম্পের বড় দায়িত্ব, ঘুম উড়েছে বাংলাদেশ সরকারের! প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে ইউনূস?

India-Bangladesh Ties: প্রবল চাপেরমধ্যে বাংলাদেশের অন্তবর্তী সরকার! আইনশৃঙ্খলা সহ একাধিক ইস্যুতে একেবারে 'ল্যাজে গোবরে' মহম্মদ ইউনূস। এর মধ্যেই বাংলাদেশ ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বড় দায়িত্ব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিক বৈঠকে স্পষ্ট জানিয়েছেন, বাংলাদেশ নিয়ে শেষ কথা বলবেন মোদীই। এই পরিস্থিতিতে চাপ আরও বেড়েছে।

জানা যাচ্ছে, খুব শীঘ্রই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে পারনে মহম্মদ ইউনূস (India-Bangladesh Ties) । চলতি বছরের এপ্রিলে ব্যাংককে বিমসটেক (BIMSTEC) শীর্ষ সম্মেলন হতে পারে। আর সেখানেই নরেন্দ্র মোদী এবং ইউনূসের মধ্যে বড় বৈঠক হওয়ার জোর সম্ভাবনা আছে।

India-Bangladesh Ties

গত বছর অর্থাৎ ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এরপর ইউনুস বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা পদে ছিলেন। কিন্তু দুজনের কোনও কথা হয়নি। সম্ভবত এপ্রিলেই দুজনের প্রথম সাক্ষাৎ হতে পারে বলে মনে করা হচ্ছে। আর তা হলে খুবই তাৎপর্যপূর্ণ হতে পারে বলে মনে করা হচ্ছে।

বিশেষ করে এখনও সংখ্যালঘুদের উপর সে দেশে নানাভাবে অত্যাচার চলছে। এছাড়াও যেভাবে ভারতকে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, তা মোটেই ভালো চোখে দেখা হচ্ছে না। ইতিমধ্যে এই বিষয়ে বার্তা দেওয়া হয়েছে ঢাকাকে। এরপরেও সে দেশের বিভিন্ন আভ্যন্তরীন ইস্যুতে ভারতকে জড়ানো হচ্ছে। যা নিঃসন্দেহে ভারত এবং বাংলাদেশের সম্পর্কের (India-Bangladesh Ties) অবনতি ঘটেছে বলেই মত। এই অবস্থায় মোদী-ইউনূস কথা হলে এই বিষয়গুলি উঠে আসতে পারে বলেই খবর।

India-Bangladesh Ties: সাত দেশকে নিয়ে তৈরি BIMSTEC

BIMSTEC -কে বাংলাদেশ, ভুটান, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ভারত আছে। অর্থনীতি সহ একাধিক বিষয়ে বঙ্গোপসাগর সংলগ্ন এই দেশগুলির মধ্যে সহযোগিতান বাড়াতেই BIMSTEC সম্মেলন হয়। ২০০৮ সালে নেপালের রাজধানী কাঠমান্ডতে BIMSTEC সম্মেলনে শেষবার যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর BIMSTEC সম্মেলন শ্রীলঙ্কাতে হয়। ভার্চুয়াল মাধ্যমে হয় সেই বৈঠক।

India-Bangladesh Ties: বাংলাদেশে বিদেশমন্ত্রীকে আমন্ত্রণ

ভারত এবং বাংলাদেশ সম্পর্ক যখন তলানিতে সেই সময় ওমানে বাংলাদেশের বিদেশমন্ত্রকের উপদেষ্টার সঙ্গে বৈঠক বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের। দুজনের মধ্যে একাধিক ইস্যুতে আলোচনা হয়। এমনকী বৈঠক শেষে সে দেশের উপদেষ্টা মেনে নেন যে, হাসিনা সরকারের পতনের পর দুই দেশের সম্পর্কে প্রভাব পড়েছে। তবে সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়। এবগ বাংলাদেশে এস জয়শঙ্করকে আমন্ত্রণ জানান বিদেশ উপদেষ্টা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+