ভারতের জলে বাংলাদেশি 'রহস্যজনক' দুই ট্রলারের দাপাদাপি! নজর পড়তেই ছুটল কোস্ট গার্ড
India-Bangladesh: ভারত-বাংলাদেশের মধ্যে ক্রমশ বাড়ছে উত্তেজনা! একে অপরের বিরুদ্ধে লাগাতার চলছে উস্কানি। এমনকি দেওয়া হচ্ছে যুদ্ধের হুমকিও। আর এর মধ্যেই বাংলাদেশের সুমদ্রসীমা পার করে ভারতে ঢুকে পড়ল 'রহস্যজনক' দুই ট্রলার। জলসীমান্ত পার করতেই ভারতীয় কোস্ট গার্ডের (Indian Coast Guard) নজরে চলে আসে ওই ট্রলারগুলি।
দুই নাবিক সহ ৭৯ জনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। কি কারণে ভারতীয় জলসীমান্তে ঢুকে পড়ে ওই দুই ট্রলার তা ভারতের তরফে খতিয়ে দেখা হচ্ছে (India-Bangladesh)। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

যদিও বাংলাদেশ সংবাদমাধ্যমের দাবি, ওই ট্রলার দুটি মাছ ধরতেই গিয়েছিল। খুলনার হিরণ পয়েন্ট এলাকার অদূরে এই ঘটনা ঘটেছে। বিষয়টি ভারতের সঙ্গে বাংলাদেশ (India-Bangladesh) প্রশাসন কথা বলবে বলেও প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। এই অবস্থায় ভারত কি পদক্ষেপ নেয় সেদিকেই নজর সবার। যা খবর, ধৃত ৭৯ জনকে কোস্ট গার্ড ভারতীয় নৌবাহিনীর হাতে হস্তান্তর করেছে।
বলে রাখা প্রয়োজন, মাছ ধরতে গিয়ে বাংলাদেশ বাহিনীর (India-Bangladesh) হাতে বেশ কয়েকজন বাংলার মৎস্যজীবী বন্দি অবস্থায় রয়েছেন। এই বিষয়ে গত কয়েকদিন আগেই বিধানসভায় মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশের সংবাদমাধ্যমের দাবি, যে দুটি ট্রলার আটক করা হয়েছে সেগুলি হল এফভি লায়লা-২ ও এফবি মেঘনা-৫। এফভি লায়লা-২-ট্রালারটি এস আর ফিশিং নামে একটি সংস্থার। অন্যদিকে এফভি মেঘনা-৫ এর মালিক সিঅ্যান্ডএ অ্যাগ্রো লিমিটেড।
সিঅ্যান্ডএ অ্যাগ্রো লিমিটেডের এক আধিকারিকর সুমন সেন স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গত ১০ দিন ধরে বাংলাদেশ সমুদ্রসীমার মধ্যেই ওই দুই নৌ যান মাছ ধরছিল। কীভাবে এই ঘটনা এখনও স্পষ্ট নয় বলেই জানিয়েছেন ওই ব্যক্তি। ইতিমধ্যে দুই নৌ যান উদ্ধারে বাংলাদেশের বিভিন্ন দফতরের দ্বারস্থ মালিকরা হয়েছেন বলে জানিয়েছেন সুমন সেন। এরপরেই বাংলাদেশ কোস্ট গার্ড (Indian Coast Guard) ভারতের বিভিন্ন এজেন্সির সঙ্গে যোগাযোগ করেছেন বলে সে দেশের প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।
যেভাবেই হোক ভারত থেকে ট্রলার সহ নাবিকদের ফেরাতে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন বাংলাদেশের সন্মগস্লীষ্ট দফতরের (India-Bangladesh) আধিকারিকরা। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। তবে এমন ঘটনা নতুন নয় বলেই জানাচ্ছেন বিশ্লেষকরা। দীর্ঘ সময় ধরে এই ঘটনা ঘটে আসছে(India-Bangladesh)।












Click it and Unblock the Notifications