Indo-Bangladesh Border: ভারত-বাংলাদেশ সীমান্তে গুলি বিএফএফের! ব্যাপক উত্তেজনা...সীমান্তে কেন ঘুরছিল ওরা?

Clash At Indo-Bangladesh Border: ফের উত্তপ্ত ভারত এবং বাংলাদেশ সীমান্ত! সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা। আর তা ঠেকাতে গেলে সীমান্তে কর্তব্যরত বিএসএফ জওয়ানে উপর হামলা। যদিও পাল্টা প্রত্যাঘাত করে বর্ডার সিকিউরিটি ফোর্সও। যা নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে সীমান্ত এলাকা। জানা যাচ্ছে, এই ঘটনায় বিএসএফের এক জওয়ান গুরুতর আহত হয়েছেন।

অন্যদিকে এক বাংলাদেশি অনুপ্রবেশকারীও আহত হয়েছে বলেও জানা যাচ্ছে। শুক্রবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ত্রিপুরার সেপাহীজেলা এলাকায় (Tripura's Sepahijala district)। ঘটনার পরেই ওই এলাকায় বিএসএফের তরফে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। বাড়তি নজরদারির পাশাপাশি জওয়ানদের সতর্ক থাকার কথা বলা হয়েছে (Clash At Indo-Bangladesh Border) ।

Clash At Indo-Bangladesh Border

জানা যাচ্ছে, ওই সীমান্ত এলাকায় সন্দেহজনক ভাবে অন্তত ২০ থেকে ২৫ জন ঘোরাঘুরি করছিল বলে দাবি। আর তা নজর পড়তেই কর্তব্যরত বিএসএফ জওয়ানরা বাঁধা দেয়। অভিযোগ, সবাই বেআইনি ভাবে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিল। আর তা বাধা দিতে গেলেই বিএসএফের উপর অতর্কিতেই হামলা চালায় বাংলাদশি অনুপ্রবেশকারী। অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। যা নিয়ে একেবারে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়।

পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে প্রাণরক্ষা করতে বিএসএফ জওয়ানরা গুলি চালাতে বাধ্য হন। শূন্যে কয়েক রাউন্ড গুলি চলে বলে দাবি। দুই পক্ষের হাতাহাতিতে জানা যাচ্ছে এক বিএসএফ জওয়ান গুরুতর আহত হয়েছেন। দ্রুত চিকিৎসার জন্য ওই জওয়ানকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এমনকী এক অনুপ্রবেশকারীকে হাতেনাতে ধরা হয়েছে বলেও এক সংবাদমাধ্যমে খবর। ঘটনায় আহত হয় সে। যা খবর, ওই ব্যক্তিকেও স্থানীয় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করা হচ্ছে। যা খবর ঘটনাকে বিএসএফের তরফে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে ঘটনাস্থলে বিশেষ টিমকে পাঠানো হয়েছে। পুরো ঘটনা তদন্ত করে শীর্ষ আধিকারিকদের রিপোর্ট দেবে বলে খবর।

Clash At Indo-Bangladesh Border: সীমান্তে বাড়ছে উত্তাপ

শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশের রাজনীতিতে বড় বদল এসেছে। দাপাদাপি বেড়েছে পাকিস্তানপন্থী মৌলবাদীদের। লাগাতার সংখ্যালঘুদের উপর চলছে নির্যাতন। যার প্রভাব পড়েছে ভারত-বাংলাদেশ সীমান্তেও। লাগাতার চলছে অনুপ্রবেশের চেষ্টা।

শুধু তাই নয়, গত কয়েকমাসে বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশের আস্ফালন দেখা গিয়েছে। ভারতের অংশে বিএসএফ বেড়া দিতে গেলে তাতে বাধা দেয় বিজিবি। যা নিয়ে দুপক্ষের মধ্যে সংঘাত চরমে ওঠে। এমনকী সীমান্তের ওপারে বেশ কিছু জায়গায় লাগাতার বেআইনি নির্মান করছে বিজিবি। এর মধ্যেই ত্রিপুরা সীমান্তের ঘটনা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+