India-America: 'ভালোবাসা'র মাসেই ট্রাম্পের সঙ্গে দেখা হবে মোদীর! চাপ বাড়ছে ইউনূসের? আসন এবার টলমল?
India-America: খুব শীঘ্রই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Prime Minister Narendra Modi) সঙ্গে দেখা হতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (US President Donald Trump)। সব কিছু ঠিক থাকলে আগামীমাস অর্থাৎ ফেব্রুয়ারির মাঝামাঝি নাগাদ দুজনের দেখা হতে পারে বলে মনে করা হচ্ছে। ফ্রান্সের প্রেসিডেন্টের ডাকে এআই সংক্রান্ত বিশেষ সম্মেলন (Artificial Intelligence (AI) summit) হতে চলেছে। আর সেখানে যদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যোগ দিতে পারে বলে খবর।
আর তা দিলেই সেখানেই মুখোমুখি হতে পারেন ট্রাম্প এবং নরেন্দ্র মোদী। আর তা না হলেও সাক্ষাতের সম্ভাবনা আরও থাকছে (India-America) ।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী ফেব্রুয়ারির মাঝামাঝি সময় মার্কিন সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যাওয়ার সম্ভাবনা আছে। তা গেলে ওয়াশিংটন ডিসিতেই দুই শক্তিধর দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে সাক্ষাৎ হতে পারে বলে জোর জল্পনা। যদিও সরকারি ভাবে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি এই বিষয়ে।
এমনকি তারিখও চূড়ান্ত হয়নি। তবে মার্কিন মসনদে ট্রাম্প আসতেই কার্যত বিশ্বজুড়ে হুলস্থূল ফেলে দিয়েছেন। বিশেষ করে অভিবাসী এবং শুল্ক নীতি নিতে ইতিমধ্যেই ভারতকে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ভারত এবং আমেরিকার সম্পর্কের যে রসায়ন রয়েছে তাতে একটু হলে চোট লেগেছে বলে শুরু হয়েছে জল্পনা। এই অবস্থায় মোদী-ট্রাম্প সাক্ষাৎ হওয়াটা খুবই প্রয়োজন বলেই মনে করছেন বিশ্লেষকরা।
যা খবর, ফেব্রুয়ারিতেই ফ্রান্সে এআই সংক্রান্ত বিশেষ সম্মেলন হবে। সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও। যা খবর, সেখানে তিনি যোগও দেবেন। ওই সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে ডোনাল্ড ট্রাম্পকেও। ফলে তিনি যদি যোগ দেন তাহলে অবশ্যই সম্মেলনের বাইরে গিয়ে মোদী-ট্রাম্প বৈঠক হতে পারে বলে মনে করা হচ্ছে। গত ২০২০ সালে শেষবার ট্রাম্পের সঙ্গে সাক্কাহত হয় মোদীর।
দুজনের সম্পর্ক যথেষ্ট ভালো। একে অপরকে বন্ধুর জায়গায় রেখেছেন। অনেকের মতে, মার্কিন মসদনে ট্রাম্পের ফেরা ভারতের জন্য খুবই ভালো। এতে দুই দেশ আরও কাছাকাছি আসবে। বলে রাখা প্রয়োজন, বুধবার ট্রাম্প প্রশাসনের বিদেশ সচিব মার্কো রুবিওর (Marco Rubio) সঙ্গে প্রথম দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। আর সেই বৈঠকে বাংলাদেশ থেকে শুরু করে ভিসা নীতির প্রসঙ্গ। বৈঠক শেষে জয়শঙ্কর জানান, একাধিক ইস্যুতে আলোচনা হয়েছে নয়া মার্কিন প্রশাসনের সঙ্গে। একই সঙ্গে ভারত এবং আমেরিকার সম্পর্ক আগামীদিনে আরও মজবুত হবে বলেও আশা প্রকাশ করেন মোদীর মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ এই মন্ত্রী।












Click it and Unblock the Notifications