INDIA Alliance Meet: অক্টোবরের শুরুতেই 'ইন্ডিয়া' জোটের সভা! অভিষেকের পাশে দাঁড়িয়ে ঘোষণা
INDIA Alliance Meet: লোকসভার আগে মোদী সরকারের উপর চাপ বাড়াচ্ছে 'ইন্ডিয়া' জোট! অক্টোবরের শুরুতেই যৌথ সমাবেশের ডাক। আর তা হবে ভোপালে। এমনটাই জানালেন কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল। রাজধানী দিল্লিতে বিরোধী জোটের আজ সমন্বয় কমিটির বৈঠক ছিল। আর সেই বৈঠকে একাধিক বিষয়ে আলোচনা হয়।
এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশেও দাঁড়ান এদিন বিরোধী দলের নেতারা। তবে আসন সমঝোতা নিয়ে কোনও আলোচনা এদিনের বৈঠক (INDIA Alliance Meet) হয়নি বলেই খবর। লোকসভা নির্বাচনের বাকি আর মাত্র কয়েকটা দিন! আর তার আগে তৈরি হয়েছে বিরোধী জোট 'ইন্ডিয়া'।

কয়েক দফায় সেই জোটের বৈঠক হয়েছে। আজ নয়াদিল্লিতে শরদ পাওয়ারের বাড়িতে ছিল সমন্বয় কমিটির বৈঠক। আর সেই বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও। কিন্তু আজ বুধবারই ইডির দফতরে হাজিরা দেওয়াটাই বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। যদিও ওই বৈঠকে (INDIA Alliance Meet)অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে চেয়ার রাখা ছিল।
এমনকি সাংবাদিক বৈঠকেও তাঁর পাশে থাকার বার্তা দেন বিরোধী দলের নেতারা। কেসি বেণুগোপাল বলে, মোদী সরকার প্রতিহিংসার রাজনীতি করছে। আর সেই কারনেই 'ইন্ডিয়া'র সমন্বয় কমিটির বৈঠকে থাকতে পারেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই ইডি-সিবিআইকে ব্যবহার করা হচ্ছে বলেও দাবি কংগ্রেস নেতার।
#WATCH | On the INDIA alliance coordination committee meeting, Bihar Deputy CM Tejashwi Yadav says, "...The meeting was fruitful & positive. Several issues were & strategy was discussed...It was decided the first INDIA alliance rally would be held in Bhopal during the first week… pic.twitter.com/RJiasd72yW
— ANI (@ANI) September 13, 2023
একই সঙ্গে যৌথ সমাবেশের ডাক দেওয়া হয় এদিন বিরোধী জোটের তরফে। প্রত্যেক রাজ্যেই এই সমাবেশ হবে। তবে অক্টোবরের শুরুতে ভোপালে প্রথম বিরোধী দলের সভা হবে বলে জানান বেনুগোপাল। মূলত মূল্যবৃদ্ধি, বেকারত্বের মতো বিষয়গুলি সামনে রেখে ওই সমাবেশ হবে।
এছাড়াও মোদী সরকারের দুর্নীতি গুলিকেও তুলে ধরা হবে বলে জানিয়েছেন বর্ষীয়ান এই কংগ্রেস নেতা। তবে আসন সমঝোতা নিয়ে এদিনের বৈঠকে (INDIA Alliance Meet) কোনও আলোচনা হয়নি। এই প্রসঙ্গে বেনুগোপাল জানিয়েছেন, আসন সমঝোতার বিষয়ে যত দ্রুত আমরা আলোচনা করব।
#WATCH | On INDIA alliance Coordination Committee meeting, Congress General Secretary KC Venugopal says, "The Coordination Committee has decided to start the process for determining seat-sharing. It was decided that member parties would hold talks and decide at the earliest. The… pic.twitter.com/JnOmapYJ7Z
— ANI (@ANI) September 13, 2023
-
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট












Click it and Unblock the Notifications