Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

INDIA Alliance Meeting: আসন সমঝোতা থেকে প্রতীক! ইন্ডিয়া জোটের বৈঠকে কী নিয়ে হল আলোচনা

INDIA Alliance Meeting: হাতে সময় কম। সময় নষ্ট করা যাবে না। ইন্ডিয়া জোটের বৈঠকে সমস্ত দলকে এমনটাই বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, জোটের প্রতীক থেকে আসন সমঝোতা! একাধিক বিষয়ে নিয়েও আলোচনা সারলেন বিরোধী জোটের নেতারা।

তবে আগামীকাল শুক্রবার বিস্তারিত ভাবে আলোচনা হবে। এমনটাই শিবসেনার তরফে জানানো হয়েছে। সামনেই লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগে মুম্বইতে ইন্ডিয়া জোটের (INDIA Alliance Meeting) বৈঠক চলছে। আর সেই বৈঠকে আজ বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী সহ সমস্ত বিরোধী দলের প্রধানরাই উপস্থিত ছিলেন।

INDIA Alliance Meeting

এদিন বৈঠকে কেজরিওয়াল বিজেপির বিরুদ্ধে মূল্যবৃদ্ধি এবং দুর্নীতি ইস্যুতে জোরদার আন্দোলনে নামার কথা বলেন। শুধু তাই নয়, এজেন্ডা ঠিক করে ময়দানে নামার কথাও বলেন আপ সুপ্রিমো। তবে লোকসভার আগে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন।

আর সেই নির্বাচন ইন্ডিয়া জোটের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই সমস্ত রাজ্যে আঞ্চলিক দলগুলির মধ্যে জোট নিয়ে যে সমস্যা রয়েছে তা মিটিয়ে নেওয়ার কথা বলা হয়। যতগুলি বেশি আসনে একজোট হয়ে লড়াই করা যাবে তাতে বিজেপির চাপ বাড়বে বলে মনে করা হচ্ছে। আর তাই এই সমস্ত রাজ্যগুলিতে বিজেপিকে ধাক্কা দিতে এখন থেকেই ঝাঁপিয়ে পড়ার কথাও বলা হয়।

এদিনের বৈঠকে আসন সমঝোতা নিয়ে প্রশ্ন তোলেন অরবিন্দ কেজরিওয়াল। কীভাবে আসন সমঝোতা হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে খবর। বৈঠক শেষে সাংবাদিকদের কেজরিওয়াল জানান, আসন সমঝোতা গোটা দেশেই হবে। প্রত্যেক জায়গাতেই হবে।

অন্যদিকে জোটের মধ্যে যাতে কোনও মনমালিন্য না থাকে সে জন্যেও বার্তা দেওয়া হয়েছে এদিনের বৈঠকে (INDIA Alliance Meeting)। বিশেষ করে জোটের বক্তব্যে যাতে কোনও ফারাক না থাকে সেজন্যে মুখপাত্রদের তালিকা তৈরি করা হবে বলেও এদিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া রাজ্যগুলিতে উপকমিটি গঠন করা হবে বলেও এদিনের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আর এই বৈঠক চলাকালীনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে ঝাঁপিয়ে পড়ার কথা বলেন। তিনি জানান, সময় আমাদের হাতে খুবই কম। ফলে দ্রুত ময়দানে নেমে পড়তে হবে। প্রচারে জোর দিতে হবে বলেও বিরোধী দলগুলিকে বার্তা দেন তৃণমূল সুপ্রিমো।

জানা যাচ্ছে, আগামীকাল ইন্ডিয়া জোটের বৈঠক থেকে নয়া লোগো প্রকাশ্যে আনা হতে পারে। তবে এই বৈঠক নিয়ে বিশেষ মাথা ঘামাতে নারাজ বিজেপি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+