INDIA Alliance Meeting: একের বিরুদ্ধে এক প্রার্থী যতটা সম্ভব, তৈরি বিরোধী মহাজোট ইন্ডিয়ার স্লোগান
আরও দৃঢ় হল বন্ধন। বিরোধী মহাজোট ইন্ডিয়ার তৃতীয় বৈঠকে ইন্ডিয়ায় যেমন শামিল হয়েছে নতুন আরও দুটি দল, সেই ২৮ দল সিদ্ধান্ত নিল যতটা সম্ভব একের বিরুদ্ধে এক প্রার্থী দেওয়ার। আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি তথা এনডিএ-বিরুদ্ধে এককাট্টা হয়ে লড়বে ২৮ দল।
শুধু একের বিরুদ্ধে এক প্রার্থী দেওয়ার সিদ্ধান্তই নয়, এদিনের বৈঠকে তৈরি হয়ে গেল নয়া স্লোগান। 'জুড়েগা ভারত, জিতেগা ইন্ডিয়া' স্লোগান নিয়ে এবার ২০২৪ লোকসভা নির্বাচনে লড়াইয়ে প্রস্তুত ইন্ডিয়া। ইন্ডিয়াকে হারানো শুধু মুশকিলই নেহি, না মুমকিন হ্যায়, সম্মিলিতিভাবে সেই আওয়াজ উঠে এল এদিন।

ইন্ডিয়া জোটের বৈঠকে রেজোলিউশনেই লেখা হয়েছে, আমরা যতদূর সম্ভব একসঙ্গে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করব। সর্বত্রই হয়তো একের বিরুদ্ধে এক প্রার্থী দেওয়া সম্ভব হবে না, কিন্তু যতটা সম্ভব এক হয়ে লড়তে হবে আমাদের। খুব শীঘ্রই আসন সমঝোতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
মুম্বইয়ের বৈঠকে ইন্ডিয়া জোটের সমস্ত দল এক আওয়াজ তোলে। তারা একত্রিত হয়ে জানিয়েছে, সংবিধান ও গণতন্ত্র বাঁচাতে আমরা একত্রিত হয়েছিল। গোটা দেশকে এই লড়াইয়ে একত্রিত করতে হবে। বিরোধী মহাজোটের পক্ষে তাই এদিন ঘোষণা করেছে যতদূর সম্ভব একসঙ্গে ২০২৪-এর লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা হবে।
এদিনই ইন্ডিয়া জোটের পক্ষে ১৩ সদস্যের একটি সমন্বয় কমিটি ঘোষণা করা হয়েছে। সেখানে প্রবীণ-নবীনের মেলবন্ধন ঘটানো হয়েছে। সেখানে তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন, রয়েছেন প্রবীঁণ এনসিপি নেতা শরদ পাওয়ারও। আবার রয়েছেন একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীও।
এদিনের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আসন সমঝোতা করা হবে সহযোগিতামূলক মনোভাব প্রদর্শন করেই। ৩০ সেপ্টেম্বরের মধ্যে আসন সমঝোতা চূড়ান্ত করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। রেজোলিউশনে আরও বলা হয়েছে সমন্বয় কমিটি তাদের মধ্যে যোগাযোগ রাখবে এবং কৌশল রচনা করবে।
এদিনের বৈঠকে নতুন স্লোগান তৈরি হয়েছে। জুড়েগা ভারত, জিতেগা ইন্ডিয়া-এই স্লোগানকে বিভিন্ন ভাষায় ব্যবহার করা হবে। এদিন লোগো প্রকাশরে সম্ভাবনা থাকলেও, তা হয়নি। তহে তা শীঘ্রই প্রকাশিত হবে। এখনও লোগো চূড়ান্ত হয়নি। চূড়ান্ত হলেই তা প্রকাশ করা হবে।
ইন্ডিয়া জোট এদিন সিদ্ধান্ত নিয়েছেন একটি যৌথ ইস্তেহার প্রকাশ করার। আগামী ২ অক্টোবরের মধ্যে ইস্তেহার প্রকাশ করার ব্যাপারে প্রস্তাব রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জাতীয় স্তরে বিজেপির বিরুদ্ধে এক অ্যাজেন্ডা এবং এক ইস্তেহার প্রস্তুত করে লড়াইয়ের বার্তা দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications