INDIA Alliance Meeting: INDIA জোটের মহা বৈঠকের আজ শেষ দিন, আজই চূড়ান্ত হবে ২০২৪-র এজেন্ডা
আজ ইন্ডিয়া জোটের বৈঠকের শেষ দিন। গতকাল দিনভর দফায় দফায় বিরোধী রাজনৈিতক দলের নেতারা আলোচনা সেরেছেন। আজ ২০২৪-র লক্ষ্যে এজেন্ডা চূড়ান্ত করা হবে। সেই সঙ্গে ইন্ডিয়া জোটের লোগোও প্রকাশ করা হবে বলে জানা গিয়েছে।
গতকাল মহাজোটের বৈঠকের পর বিকেলা সাংবাদিক বৈঠক করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী আদানী ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করেছেন। তিনি অভিযোগ করেছিলেন কেন আদানিদের আড়াল করার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

২০২৪-র লোকসভা ভোটকে সামনে রেখেই মুম্বইয়ের পাঁচতারা হোটেলে বসেছে বিরোধী মহাজোটের এই বৈঠক। তাতে প্রায় ২৮টি অবিজেপি রাজনৈতিক দল যোগ দিয়েছে। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী, এনসিপি সুপ্রিমো শরদ পাওয়া, শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরে, আপ সুপ্রিম অরবিন্দ কেজরিওয়াল, জেডিইউ সুপ্রিমো নীতীশ কুমার সকলেই রয়েছে।
গত ৩০ তারিখ রাত থেকে শুরু হয়েছে মহাজোটের মহাবৈঠক। গতকাল দিনভর দফায় দফায় বৈঠক করেছেন তাঁরা। আজই বৈঠকের শেষ দিন। আজ মধ্যাহ্ন ভোজন দিয়ে শেষ হবে বৈঠক। মনে করা হচ্ছে আজই দুপুরে ২০২৪-র লক্ষ্যে এজেন্ডা প্রকাশ করবে ইন্ডিয়া জোট। সেই সঙ্গে ১১ সদস্যের কো-অর্ডিনেশন কমিটিও ঘোষণা করা হবে।
এবারে অনেকটাই সংগঠিত পথে এগোতে শুরু করেছে বিরোধী জোট। আজই লোগো প্রকাশ করা হতে পারে। সেই সঙ্গে ইন্ডিয়া জোটের মুখপাত্রও ঘোষণা করা হতে পারে বলে মনে করা হচ্ছে। সকাল ১১টায় রয়েছে সাংবাদিক বৈঠক। সেই সঙ্গে কনভেনার কে হবেন তা নিয়েও আজ চূড়ান্ত সিদ্ধান্ত হতে চলেছে বলে জানা গিয়েছে। কনভেনার হিসেবে মল্লিকার্জুন খাড়গের নাম উঠে আসছে। আবার নীতীশ কুমারের নামও শোনা যাচ্ছিল। তবে ১১টার সাংবাদিক বৈঠকে সবটাই চূড়ান্ত হবে।












Click it and Unblock the Notifications