বাড়ছে ওমিক্রন, প্রধানমন্ত্রী মোদীর UAE সফর স্থগিত

বাড়ছে ওমিক্রন, প্রধানমন্ত্রী মোদীর UAE সফর স্থগিত

দ্বিতীয় ওয়েভের বিপদ কাটিয়ে উঠে বেশ কয়েকটি জরুরি বিদেশ সফর করেছিলেন প্রধানমন্ত্রী মোদী৷ নতুন বছরের শুরুতেই বেশ কিছু গুরুত্বপূর্ণ সফর ছিল প্রধানমন্ত্রীর৷ কিন্তু হঠাৎই বিশ্বজুড়ে করোনা গ্রাফ উর্ধ্বমুখী হওয়ার কারণে আপাতত প্রধানমন্ত্রীর বিদেশ সফরগুলি স্থগিত রাখতে হচ্ছে পিএমওকে৷ এই তালিকায় প্রথম নামই সংযুক্ত আরব আমিরশাহী।

কবে ছিল সফর?

কবে ছিল সফর?

সূত্রের খবর, আগামী ৬ জানুয়ারি ইউএই সফরে যাওয়ার কথা ছিল মোদীর। এটিই ছিল ২০২২ সালে তাঁর প্রথম বিদেশ সফর।

কেন এই সফর?

কেন এই সফর?

ভারত ও সংযুক্ত আরব আমিরশাহি কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপনের দিকে তাকিয়ে রয়েছে৷ তাই কৌশলগতভাবে মোদীর এই সফর ছিল গুরুত্বপূর্ণ। এই সফরে প্রধানমন্ত্রীর কাজ চলতে থাকা দুবাইয়ে এক্সপোতেও যাওয়ার কথা ছিল। ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহি উভয়ই তাদের অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করার জন্য একটি ব্যাপক মুক্ত বাণিজ্য চুক্তি করার জন্য আলোচনা করছে।

আরব আমিরশাহিতে রয়েছেন বড় সংখ্যায় ভারতীয়

আরব আমিরশাহিতে রয়েছেন বড় সংখ্যায় ভারতীয়

সংযুক্ত আরব আমিরশাহি ৩.৩ মিলিয়নেরও বেশি ভারতীয়দের আবাসস্থল। যা দেশটির মোট জনসংখ্যার প্রায় ৩০ শতাংশ। দুই দেশের মধ্যে এবং সেখানকার মানুষের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে দেশটিতে থাকা ভারতীয়রা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রধানমন্ত্রী মোদি ২০১৫ সালে প্রথম সংযুক্ত আরব আমিরাশাহিতে সফর করেছিলেন। তখন থেকে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও ভালো অবস্থানে রয়েছে।

এর আগেও UAE সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী

এর আগেও UAE সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী

এছাড়াও প্রধানমন্ত্রী ফেব্রুয়ারী ২০১৮ তে দুবাইয়ে শীর্ষ সম্মেলনে সংযুক্ত আরব আমিরাশাহি সফর করেছিলেন, যেখানে তিনি ভারতের পক্ষ থেকে সম্মানিত অতিথি ছিলেন। এরপর তিনি সংযুক্ত আরব আমিরশাহির সর্বোচ্চ বেসামরিক পুরস্কার, 'অর্ডার অফ জায়েদ' নেওয়ার জন্য অগাস্ট ২০১৯ সালে আবার উপসাগরীয় দেশটি পরিদর্শন করেন।

ডেল্টার চেয়ে সংক্রামক ওমিক্রন!

ডেল্টার চেয়ে সংক্রামক ওমিক্রন!

ওমিক্রন বিশ্বব্যাপী উদ্বেগ হয়ে উঠেছে। ডেল্টা স্ট্রেনের চেয়েও বেশি সংক্রামক এই করোনাভাইরাস। ক্রমবর্ধমান ওমিক্রন সংক্রমণের ঘটনা ভারত ও বিশ্বজুড়ে আশঙ্কা তৈরি করেছে। চলতি বছরের এপ্রিল-মে মাসে দেশে সংক্রমণের মারাত্মক দ্বিতীয় ঢেউয়ের জন্য ডেল্টা স্ট্রেনকে দায়ী করা হয়েছিল। লক্ষাধিক লোক ডেল্টা সংক্রমণে মারা গিয়েছে। বিশ্বজুড়ে স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংসের চৌকাঠে পৌঁছেছিল। গত নভেম্বরে দক্ষিণ আফ্রিকায় ওমিক্রনের খোঁজ পাওয়ার পর থেকে ভারতে নতুন স্ট্রেনের প্রায় ৭০০ টি কেস রিপোর্ট করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+