নজরদারি বাড়ায় গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা–মৃত্যু বেড়েছে, দাবি স্বাস্থ্য মন্ত্রকের

নজরদারি বাড়ায় গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা–মৃত্যু বেড়েছে, দাবি স্বাস্থ্য মন্ত্রকের

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করোনা ভাইরাসে সংক্রমণ ও মৃত্যু বেড়েছে, এটা সম্ভব হয়েছে নজরদারি বেড়ে যাওয়ার জন্য। জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। প্রসঙ্গত, দেশে করোনা সংক্রমণের সঠিক সংখ্যা পাওয়া যাচ্ছিল না। কিন্তু নজরদারি বাড়ানোর ফলে করোনা সংক্রমণও বেড়েছে। দেশ গোষ্ঠী সংক্রমণের স্তরে পৌঁছেছে এই দাবিও খারিজ করে মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রক।

নজরদারি বাড়ায় গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা–মৃত্যু বেড়েছে, দাবি স্বাস্থ্য মন্ত্রকের


দেশে করোনা সংক্রমণ নিয়ে প্রতিদিনের বিবৃতি বলার সময় মঙ্গলবার লভ আগরওয়াল জানান, গত ২৪ ঘণ্টায় ভারতে রেকর্ড ৩,৯০০টি করোনা সংক্রমণ ধরা পড়ে এবং ১৯৫ জনের মৃত্যু হয়। নতুন সংক্রমণ ও মৃত্যুও বেড়েছে গত ২৪ ঘণ্টায়। একদিনের মধ্যে করোনা বেড়ে যাওয়ার পেছনে সম্ভাব্য কারণ কি, আগরওয়াল জানান কেন্দ্রের সুস্পষ্ট নির্দেশনায় রাজ্য ও স্থানীয় কর্তৃপক্ষ সক্রিয়ভাবে নতুন সংক্রমণের রিপোর্ট দিচ্ছে। মুখ্য সচিব বলেন, '‌যখনই কোনও নতুন কেসের সন্ধান পাওয়া যাচ্ছে, তারা কনটেইনমেন্ট জোনে পরিণত করে দিচ্ছে এবং বাড়ি বাড়ি গিয়ে স্ক্রিনিং করছে।’‌

আগরওয়াল সাংবাদিকদের এও জানান যে গত ২৪ ঘণ্টায় এই সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন ১,০২০ জন। দেশে করোনায় সুস্থ হয়ে ওঠার সংখ্যা বেড়ে হয়েছে ১২,৭২৬ জন। এখনও পর্যন্ত দেশে করোনা সংক্রমণের সংখ্যা ৪৬,৪৩৮ এবং মৃত্যু ১,৫৬৮ জন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+