বাড়িতে রেখেছেন নগদ ক্যাশ টাকা? জরিমানা হতে পারে ৮৪ শতাংশ পর্যন্ত, কারণ কী? জারি নয়া আয়কর নিয়ম
এখনকার দিনে বেশিরভাগ মানুষই অনলাইন লেনদেনে স্বচ্ছন্দবোধ করেন। আবার বড় অঙ্কের টাকার ব্যাপারে অনেকেই এখনও নগদ রাখতেই বেশি নিরাপদ বলে মনে করেন। কেউ কাজের প্রয়োজনে আবার কেউ ব্যবসার সুবিধার জন্য বাড়িতে বেশ কিছুটা নগদ টাকা রেখে দেন। কিন্তু আপনারা কি জানেন, এই নগদ টাকাই একদিন বড় ঝামেলার কারণ হয়ে দাঁড়াতে পারে? নির্দিষ্ট সীমার বেশি টাকা বাড়িতে যদি থাকে তাহলে আয়কর দফতর কড়া পদক্ষেপ নিতে পারে। এমনকি বিপুল পরিমানে জরিমানাও চাপাতে পারে।

আয়কর আইন নিয়ে খুব সহজভাবে এই বিষয়টি ব্যাখ্যা করেছেন ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সার্থক আহুজা। তাঁর মতে, যদি আয়কর বিভাগ আপনার বাড়ি থেকে প্রচুর পরিমানে নগদ টাকা উদ্ধার করে এবং আপনি যদি সেই টাকার বৈধ কোনও উৎস দেখাতে না পারেন, তাহলে উদ্ধার হওয়া টাকার প্রায় ৮৪ শতাংশ পর্যন্ত কর এবং জরিমানা হতে পারে। অর্থাৎ আপনার বাড়ি থেকে যদি নগত ১০ লক্ষ টাকা পাওয়া যায় আর সেই টাকার উৎস কোথায় থেকে তা যদি আপনি না দেখতে পারেন তাহলে সেই ১০ লক্ষ টাকা থেকে প্রায় ৮ লক্ষ ৪০ হাজার টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে।
তবে আপনাদের অনেকেরই মনে প্রশ্ন জগতে পারে, আয়কর বিভাগ কী করে জানবে কার বাড়িতে কত নগদ টাকা রাখা আছে? চলুন সেটিও জেনে নেওয়া যাক।
বাস্তবে, ব্যাঙ্কিং সিস্টেম এবং অনলাইনে লেনদেনের মাধ্যমে প্রতিটি বড় আর্থিক কার্যকলাপের তথ্য নিয়মিত আয়কর দফতরের কাছে পৌঁছে যায়। উদাহরণ হিসেবে বলা যায়, যদি কোনও ব্যক্তি এক বছরে সেভিংস অ্যাকাউন্ট থেকে ১০ লক্ষ টাকার বেশি নগদ তোলেন, সেই তথ্য ব্যাঙ্ক সরাসরি আয়কর বিভাগকে জানিয়ে দেয়। আর যদি নগদ টাকা তোলার পরিমাণ ২০ লক্ষ পর্যন্ত ছাড়িয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গেই টিডিএস কেটে নেওয়া হয়। এ ছাড়াও যদি কোনও লেনদেন সন্দেহজনক বলে মনে হয় তাহলেও আয়কর বিভাগ আপনার বাড়িতে তদন্ত শুরু করতে পারে।
সার্থক আহুজা বলেন যে, "আপনি যদি একদিনে একজন গ্রাহকের থেকে ২ লক্ষের বেশি টাকা নগদে পান, তাহলে পুরো টাকার উপর একশো শতাংশ পর্যন্ত ফাইন নেওয়া হবে। অথবা আপনি যদি কারোর থেকে নগদ টাকার কোনও ঋণ নিয়ে থাকেন, তাহলেও আপনাকে সেই টাকার পরিমাণের উপর একশো শতাংশ ফাইন দিতে হবে। কারণ নগদ টাকায় কোনও ঋণ নেওয়া যাবে না।"
সব মিলিয়ে একটাই কথা বলা যায় যে, নগদ টাকার লেনদেনে সবসময়েই সতর্ক থাকা উচিত। কারণ সামান্য অসাবধানতাই বড় আর্থিক বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications