লকডাউনের মাঝেই এক মাসে ৭৫ হাজার ৯৮০ কোটি টাকা আয় মুকেশ আম্বানির

এশিয়ার ধনীতম ব্যক্তি শিরোপা অনেক আগেই মাথায় উঠেছে মুকেশ আম্বানির। এদিকে চলতি বছরেই দেশের ক্রমবর্ধমান মন্দার মাঝেও রিলায়েন্সে একের পর এক লাগাতার বিনিয়োগ এসেছে জিও-র হাত ধরে। আর তার ফলেই লকডাউনের মাঝে এক মাসে প্রায় ৭৫ হাজার ৯৮০ কোটি টাকা আয় করলেন মুকেশ আম্বানি। এদিকে একের পর এক বহুজাতিক অংশীদারিত্ব বাড়ায় বিশ্বব্যাপী রিলায়েন্সের শেয়ারের দরও দ্রুত বাড়ছে বলে জানা যাচ্ছে।

এক মাসে ৭৫ হাজার ৯৮০ কোটির সম্পত্তি বৃদ্ধি মুকেশ আম্বানির

এপ্রিলে মার্ক জুকেরবার্গের সঙ্গে ফেসবুক চুক্তির পর আবারও এশিয়ার ধনীতম ব্যক্তি হিসেবে উঠে আসেন মুকেশ আম্বানি। সেই সময়ই তার সম্পদের মোট পরিমাণ দাঁড়ায় প্রায় ৩৮ লক্ষ কোটি টাকা। এদিকে লকডাউনের জেরে বন্ধ ব্যবসা-বাণিজ্য, পাশাপাশি জ্বালানি তেলের ক্ষেত্রেও ব্যাপক দরপতনের ফলে অন্যান্য সংস্থার মত আর্থিক সঙ্কটের মধ্যে পড়ে রিলায়েন্সও। কিন্তু এই কঠিন সময়ে দাঁড়িয়েও একের পর এক বিদেশি লগ্নি ঘরে তুলতে সক্ষম হয়েছেন এই ভারতীয় ধনকুবের।

গতকালই ফেসবুক, সিলভার লেক পার্টনারস, ভিস্তা ইক্যুইটি পার্টনারস, জেনারেল আটলান্টিক- র জিওতে মার্কিন ইক্যুইটি সংস্থা কেকেআর-র বিনিয়োগের কথা শোনা যায়। ইতিমধ্যেই রিলায়েন্স জিও-তে কেকেআর ১১,৩৬৭ কোটি টাকার বিনিয়োগ করেছে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, গত কয়েক মাসে বিশ্বের তাবড় তাবড় তথ্য প্রযুক্তি সংস্থার হাত ধরে জিও-তে মোট বিনিয়োগ এসেছে প্রায় ৭৮,৫৬২ কোটি টাকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+