চোপড়ার ঘটনায় মমতাকে নিশানা কঙ্গনার, রাহুলকেও জড়ালেন প্রশ্নে
চোপড়ার ঘটনা নিয়ে রীতিমতো উত্যক্ত রাজ্য রাজনীতি। সোমবার সংসদেও চোপড়াত ঘটনার আঁচ গিয়ে পড়ল। মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সাংসদদের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি। অন্য দিকে এই ঘটনা নিয়ে রীতিমতো আক্রমণাত্মক বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত।
ঘটনা সম্পর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রশ্ন তুলেছেন হিমাচল প্রদেশের মান্ডির সাংসদ। শুধু তাই নয়, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর কাছেও এই বিষয়ে উত্তর চেয়েছেন কঙ্গনা। বাংলায় যা হয়েছে, তার অনুমতি কি সংবিধান দেয়? সওয়াল তুলেছেন বিজেপি সাংসদ।

সোমবার লোকসভা ভবনের বাইরে সাংবাদিকদের সামনে বক্তব্য রাখেন কঙ্গনা। পশ্চিমবঙ্গের চোপড়ার ঘটনা নিয়ে রীতিমতো আক্রমণাত্মক হয়ে ওঠেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধী সহ ইন্ডিয়া জোটকে কাঠগড়ায় তুলেছেন নবনির্বাচিত বিজেপি সাংসদ।
চোপড়ায় এক তরুণীকে খোলা রাস্তায় বেধড়ক মারধর করা হয়েছে। বাঁশের একাধিক কঞ্চি দিয়ে এক তৃণমূল নেতা তাকে বেধড়ক মারছে। গোল হয়ে তাদের ঘিরে রেখেছে সাধারণ মানুষ। পৈশাচিক এই ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি ওয়ান ইন্ডিয়া বাংলা। কিন্তু রাজনৈতিক কাঠগড়ায় তৃণমূল কংগ্রেস দাঁড়িয়েছে। বিজেপি রীতিমতো ময়দানে নেমে পড়েছে এই ঘটনাকে সামনে রেখে।
#WATCH | On a viral video showing a West Bengal man assaulting two people - including a woman, BJP MP & actor Kangana Ranaut says, "There is anger in the country over this. A woman was accused of adultery and Sharia Law was implemented there. I would like to ask partners of the… pic.twitter.com/MdPxKpQgQ3
— ANI (@ANI) July 1, 2024
কঙ্গনা রানাওয়াত আজ লোকসভা ভবনের বাইরে আক্রমণাত্মক বক্তব্য রাখেন। বিরোধীরা সংবিধান নিয়ে সংসদ চত্বরে কী নাটক করেছেন। বাংলায় যা হয়েছে, তার অনুমতি কি সংবিধান দেয়? যেভাবে 'অবৈধ' সম্পর্কের অভিযোগে শরিয়ত আইন বলবৎ করা হয়েছে। তা সংবিধানে কোথাও বলা হয়েছে? প্রশ্ন তুললেন কঙ্গনা।
বিজেপি সাংসদ বলেন, আমি মমতা বন্দ্যোপাধ্যায় সহ 'ইন্ডিয়া'র সব সতীর্থদের কাছে উত্তর জানতে চাইব। রাহুল গান্ধীকেও এর জবাব দিতে হবে। গোটা দেশে এই নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে।"
বিজেপি নেতারা চোপড়া কাণ্ডে তৃণমূলকে নিশানা করেছে। জেপি নাড্ডা এই বিষয়ে জোর সওয়াল করেছেন। পশ্চিমবঙ্গ মহিলাদের জন্য সুরক্ষিত নয়। এই কথা বলেছেন তিনি
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি












Click it and Unblock the Notifications