রানাঘাট দক্ষিণে উপনির্বাচন! কয়েকটি বিষয়ে সুবিধাজনক জায়গায় বিজেপি
আগামী ১০ জুলাই বাংলার যে কয়েকটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে, তার মধ্যে রয়েছে রানাঘাট দক্ষিণও। ২০২১-এর নির্বাচনে এই কেন্দ্র থেকে জয়লাভ করেন বিজেপির মুকুটমনি অধিকারী। কিন্তু ২০২৪-এর লোকসভা নির্বাচনে রানাঘাট আসনে তিনি তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে যাওয়ায় ওই আসনটি ছাড়তে হয়। অন্যদিকে লোকসভা নির্বাচনেও তিনি হেরে যান বিজেপির জগন্নাথ সরকারের কাছে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, কয়েকটি কারণে বিজেপি রানাঘাট দক্ষিণ আসন থেকে লড়াইয়ে অন্যদের থেকে এগিয়ে রয়েছে। অতীতে এই কেন্দ্রে নির্বাচন শান্তিপূর্ণই থেকেছে। তারপরেও নির্বাচন কমিশন এই কেন্দ্রে বারো কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর অধীনে নির্বাচন করানোর সিদ্ধান্ত নিয়েছে।

- মতুয়া ভোটারদের সমর্থন
প্রথম কারণ হিসেবে যা অবশ্যই উল্লেখ করতে হয়, তা হল মতুয়া ভোটারদের সমর্থন। সদস্য সমাপ্ত লোকসভা নির্বাচনে রানাঘাট আসনে বিজেপির প্রতি মতুয়াদের সমর্থন শুধু অক্ষতই নেই, আগের থেকে বেড়েছে। এই কারণেই নদিয়ার রানাঘাট এবং সংলগ্ন উত্তর ২৪ পরগনার বনগাঁ আসন ধরে রাখতে সক্ষম হয়েছেন বিজেপি সাংসদরা।
মতুয়া ভোটাররা এই দুই কেন্দ্রেই বিজেপি প্রার্থীদের জয়ের ব্যবধান বজায় রাখতে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। এই পরিস্থিতিতে বিজেপি নেতৃত্বের আশা রানাঘাট-দক্ষিণের উপনির্বাচনেও তাদের প্রতি মতুয়াদের সমর্থন বজায় থাকবে এবং তারা আসনটি ধরে রাখতে পারবেন।
- তৃণমূল প্রার্থী দলবদলু
তৃণমূল কংগ্রেস এবার রানাঘাট দক্ষিণ থেকে প্রার্থী করেছে সেই মুকুটমনি অধিকারীকেই। কিন্তু ইতিমধ্যেই তাঁর ইমেজে দলবদলুর ছাপ রয়েছে।
- অতীত নির্বাচনের ফলাফল
রানাঘাট-দক্ষিণে তৃণমূলের তরফে প্রতিদ্বন্দ্বিতা করছেন মুকুটমনি অধিকারী। তাঁর বিরুদ্ধে বিজেপি প্রার্থী মনোজকুমার বিশ্বাস। অন্যদিকে সিপিআইএম এই কেন্দ্রে প্রার্থী করেছে অরিন্দম বিশ্বাসকে। ২০২৪-এর লোকসভা ভোটের নিরিখে তৃণমূল প্রার্থী এই কেন্দ্রে ৩৫,৯৩৬ ভোটে পিছিয়ে ছিলেন।












Click it and Unblock the Notifications