লোকসভায় ধূমপান বিতর্কে তৃণমূলকে কোণঠাসা করল বিজেপি, সিগারেট থেকে ই সিগারেট দু'দিকেই উত্তাপ সংসদে

সংসদের শীতকালীন অধিবেশন হঠাৎই যেন ধোঁয়ার মেঘে ঢেকে গেল। প্রথমে তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়ের সিগারেট টানা নিয়ে তীব্র বিতর্ক, তার পরেই ই সিগারেট ভাইরাল এই দুই ঘটনায় বৃহস্পতিবার দিনভর উত্তেজনা ছড়াল দুই সদনেই।

বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় তুমুলভাবে ছড়িয়ে পড়ে একটি ভিডিও যেখানে দেখা যায়, সংসদ ভবনের খোলা অংশে সিগারেট টানছেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়। পাশে থাকা কেন্দ্রীয় মন্ত্রীরা গিরিরাজ সিং ও গজেন্দ্র সিং শেখাবত সহাস্যে আপত্তিও তুলেছিলেন। "দাদা, এতে জনস্বাস্থ্যের ক্ষতি হচ্ছে," শোনা যায় শেখাবতের সতর্কবাণী।

ঘটনা নিয়ে রায় অবশ্য বলেন, "হাউসের ভিতরে সিগারেট নিষিদ্ধ, কিন্তু খোলা জায়গায় নয়। তাও এই বিতর্ক সম্পূর্ণই তৈরি করা।"

ই সিগারেট কাণ্ড লোকসভায় অভিযোগ আনলেন অনুরাগ সিং ঠাকুর। সেদিনই আরেক 'ধোঁয়াশা' মাথাচাড়া দেয় লোকসভায়। বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর অভিযোগ তোলেন এক তৃণমূল সাংসদ নাকি বেশ কয়েকদিন ধরে লোকসভা চেম্বারের ভিতরেই ই সিগারেট ব্যবহার করছেন। নাম না করে অভিযোগ তুললেও শুক্রবার তিনি স্পিকারের কাছে লিখিত অভিযোগ জমা দেন।

ঠাকুরের দাবি "২০১৯ সালের আইন অনুযায়ী ই সিগারেট তৈরি, বিক্রি, সঞ্চয়, ব্যবহারের উপর গোটা দেশে নিষেধাজ্ঞা। সংসদের মতো পবিত্র স্থানে এমন কাজ শৃঙ্খলাভঙ্গের পাশাপাশি ফৌজদারি অপরাধও।"

স্পিকার ওম বিরলা বলেন, "প্রমাণ মিললে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। কোনও অবস্থাতেই সংসদ ভবনের ভিতর ধূমপানের অনুমতি নেই।"

"তৃণমূল সংসদের মর্যাদা ক্ষুণ্ণ করছে" ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন গিরিরাজ সিং সহ একাধিক বিজেপি নেতা।
গিরিরাজের অভিযোগ "ই সিগারেট নিষিদ্ধ। হাউসে এমন আচরণ অত্যন্ত দুর্ভাগ্যজনক, এটি দেখায় তৃণমূল সংসদকে কতটা সম্মান দেয়।"

শেখাবত আরও একধাপ এগিয়ে বলেন "একজন সাংসদ হিসেবে তাঁকে জানা উচিত, জনসমক্ষে ধূমপান দণ্ডনীয় অপরাধ। দেশের মানুষের কাছে কী বার্তা পৌঁছায়, তা ভাবা উচিত।"

তৃণমূলের পাল্টা "শয়ে শয়ে সাংসদ ধূমপান করেন"
বিতর্কে তাপ বাড়তেই তৃণমূল সাংসদ কীর্তি আজাদ সোজাসাপ্টা প্রতিক্রিয়া দিলেন "চাইলে শতাধিক সাংসদের নাম বলতে পারি যারা চত্বরেই ধূমপান করেন। কিন্তু এমন নোংরা রাজনীতি করব না। অভিযোগ করতে হলে প্রথমে নিয়ম মেনে স্পিকারকে জানাতে হয়।"

বিতর্ককে 'রাজনৈতিক' বলেই উড়িয়ে দিলেন সৌগত রায়।
শুক্রবার সাংবাদিকদের সামনে রায় বলেন "পুরো বিষয়টি বানানো। দিল্লীর দূষণ এখন চরমে বিজেপির র উচিত সেটার দিকে নজর দেওয়া।"

দুই দিকে বিতর্ক, শাসক বিরোধী সংঘাতে উত্তেজিত সংসদ
ই সিগারেট নিষিদ্ধের পরও সংসদ চত্বরে এমন প্রয়োগ তাও নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা, আর এ নিয়েই প্রশ্ন উঠেছে সর্বত্র।
অন্যদিকে তৃণমূল দাবি করছে, বিষয়টিকে অতিরঞ্জিত করে রাজনৈতিক ফায়দা আদায় করছে বিজেপি।

এখন নজর স্পিকারের সিদ্ধান্তে উপযুক্ত প্রমাণ পেলে তিনি কী পদক্ষেপ নেন সেটাই এখন দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+