কাশ্মীরে ৮ মাস ধরে নিখোঁজ সেনা জওয়ানকে পাকিস্তান সীমান্তে কোন অবস্থায় পাওয়া গেল! চাঞ্চল্য ভূস্বর্গে

কাশ্মীরে ৮ মাস ধরে নিখোঁজ সেনা জওয়ানকে পাকিস্তান সীমান্তে কোন অবস্থায় পাওয়া গেল! চাঞ্চল্য ভূস্বর্গে

২০২০ সালের জানুয়ারি মাস থেকে খোঁজ ছিল না কাশ্মীরে কর্মরত সেনার জওয়ান হওলদার রাজেন্দ্র সিং নেগির। ৩৬ বছরের এই বীর ভারতীয় সেনার জওয়ানের পরিবার তাঁর খোঁজের রণক্লান্ত হয়ে গিয়েছিল। সেনার মধ্যেও খোঁজের তৎপরতা কম ছিল না। সেই জওয়ানকে ৮ মাস বাদে যে অবস্থায় পাওয়া গিয়েছে, তা ভূস্বর্গে নতুন চাঞ্চল্য তৈরি করেছে।

গারওয়াল রাইফেলসের সেনা জওয়ানকে কোন অবস্থায় পাওয়া গেল?

গারওয়াল রাইফেলসের সেনা জওয়ানকে কোন অবস্থায় পাওয়া গেল?

কাশ্মীরে পাকিস্তান সীমান্তের কাছে গুলমার্গে মিলেছে হওলদার নেগির মৃতদেহ। সেখানে বরফ চাপা অবস্থায় পড়েছিল তাঁর দেহ। এদিন সেনার তরফে সেই দেহ উদ্ধার করে জওয়ানের পরিবারকে জানানো হয়।

২১ জুন কী জানা গিয়েছিল?

২১ জুন কী জানা গিয়েছিল?

গত ২১ জুন সেনার তরফে রাজেন্দ্র নেগির পরিবারকে জানানো হয়েছিল যে রাজেন্দ্র নেগী শহিদ হয়েছেন। যে খবর মেনে নিতে চাননি নেগির স্ত্রী। তিনি সেই সময়ই জানিয়ে দেন, স্বামীর মৃতদেহ না দেখা পর্যন্ত তিনি এই সংবাদ মেনে নেবেন না।

স্বাধীনতা দিবসে এল দুঃসংবাদ

স্বাধীনতা দিবসে এল দুঃসংবাদ

গোটা দেশ যখন স্বাধীনতা দিবসের উৎসবে মাতোয়ারা, তখন গারওয়াল রাইফেলসের বীর জওয়ান রাজেন্দ্র নেগীর পরিবারকে সেনার তরফে তাঁর মৃতদেহ উদ্ধারের কথা জানানো হয়।

 কীভাবে মৃত্যু?

কীভাবে মৃত্যু?

প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, যে কাশ্মীর সীমান্তে কর্তব্যরত অবস্থায় জানুয়ারির গভীর বরফের মধ্যে পাকিস্তানের অধিকৃত কাশ্মীরের দিকে পড়ে যান নেগি। যদিও পরে ভারতীয় সেনা সেই তত্ত্ব খারিজ করে। তবে আপাতত মনে করা হচ্ছে, রাজেন্দ্র নেগি বরফাবৃত কাশ্মীরের গুলমার্গে কর্তব্যরত অবস্যথায় কোনও কারণে বরফে পিছলে পড়ে যান পাহাড়ের খাদে। তারপর তাঁকে খুঁজে পাওয়া যায়নি। বরফ একটু কমতেই উদ্ধার হয়েছে দেহ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+