পিটারের সঙ্গে বিচ্ছেদের আগে দাবি-দাওয়ার লম্বা তালিকা পেশ ইন্দ্রাণীর
শিনা বোরা খুনে অভিযুক্ত ইন্দ্রাণী মুখোপাধ্যায় ও পিটার মুখোপাধ্যায় আলাদা জেলে বন্দি রয়েছেন। আদালতে ডিভোর্সের মামলা করেছেন দুজনে।
শিনা বোরা খুনে অভিযুক্ত ইন্দ্রাণী মুখোপাধ্যায় ও পিটার মুখোপাধ্যায় আলাদা জেলে বন্দি রয়েছেন। আদালতে ডিভোর্সের মামলা করেছেন দুজনে। সেইমতো পারস্পরিক সম্মতিতে বিচ্ছেদের প্রক্রিয়া চলছে। তবে বিচ্ছেদের আগে পিটারের কাছ থেকে কী কী দাবি তা বুঝে নিতে চিঠি পাঠালেন ইন্দ্রাণী। ১৬ বছরের বিবাহিত জীবন ভেঙে তারা আলাদা থাকবেন। তবে নিজের জিনিস চেয়ে নিতে দাবি পেশ করলেন ইন্দ্রাণী।

দুই পাতার চিঠিতে মুম্বইয়ের বাইকুল্লা জেল থেকে পিটারকে আর্থার রোড জেলে চিঠি পাঠিয়েছেন ইন্দ্রাণী। মোমবাতি, ঝাড়বাতি, আসবাবপত্র, গহনা, ধর্মীয় সামগ্রী, কিছু চাবি চেয়ে পাঠানো হয়েছে।
এছাড়া পিটারের যে সামগ্রী মারলো বিল্ডিংয়ের ফ্ল্যাট নম্বর ১৯-এ রয়েছে তা ১৮ নম্বর ফ্ল্যাটে শিফট করতে বলা হয়েছে। প্রয়োজনে পরে আরও কিছু জিনিসের আবদার করা হতে পারে বলেও চিঠিতে জানানো হয়েছে।
২০০২ সালে পিটার-ইন্দ্রাণীর দেখা হয়। তিনমাস পরে তাদের বিয়ে হয়। ততদিনে পিটারের দুই সন্তান ছিল। ইন্দ্রাণীর তিন সন্তান ছিল। ২০০৬ সালে শিনা মুম্বই এলে তাকে বোন হিসাবে পরিচয় দেন। ২০১২ সালে তাকে হত্যা করে দেহ রায়গড়ের জঙ্গলে ফেলে দিয়ে আসেন। ২০১৫ সালে সেই ঘটনা প্রথমে পুলিশের কাছে ও পরে সংবাদমাধ্যমে ফাঁস হয়।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications