সংক্রমণের শঙ্কা বাড়িয়ে ফের বান্দ্রা স্টেশনে ভিড় করল পরিযায়ী শ্রমিকেরা, করোনা কাঁটায় কাঁপছে মুম্বই

সংক্রমণের শঙ্কা বাড়িয়ে ফের বান্দ্রা স্টেশনে ভিড় পরিযায়ী শ্রমিকদের, করোনা কাঁটায় কাঁপছে মুম্বই

করোনা ভাইরাস সংক্রমণের মধ্যেই বান্দ্রা স্টেশন সরগরম হয়ে উঠেছে। করোনা সংক্রমণের আশঙ্কা উড়িয়েই হাজার খানেক পরিযায়ী শ্রমিক ভিড় করেছেন মুম্বইয়ের বান্দ্রা রেলস্টেশনে। সূত্রের খবর পরিযায়ী শ্রমিকরা খবর পেয়েছেন বান্দ্রা থেকে স্পেশাল ট্রেন ছাড়া হবে তার জেরেই এই ভিড়।

বান্দ্রা স্টেশনে ভিড় শ্রমিকদের

বান্দ্রা স্টেশনে ভিড় শ্রমিকদের

ফের করোনা সংক্রমণের আশঙ্কা উড়িয়ে বান্দ্রা রেল স্টেশনে হাজারো পরিযায়ী শ্রমিক ভিড় করতে শুরু করেছেন। বান্দ্রা থেকে বিশেষ ট্রেন ছাড়া হবে এই খবর পেয়েই তাঁরা ভিড করতে শুরু করেছেন বলে জানা গিয়েছে। সকাল ৯টা থেকে সেখানে ভিড় করতে শুরু করেন শ্রমিকরা। এই মুহূর্তে প্রায় ৪ থেকে ৫ হাজার পরিযায়ী শ্রমিক জড়ো হয়েছেন সেখানে। অথচ মাত্র ১০০০ শ্রমিকের নাম নথিভুক্ত হয়েছে শ্রমিক স্পশাল ট্রেনের জন্য।

পরিযায়ী শ্রমিক অসন্তোষ

পরিযায়ী শ্রমিক অসন্তোষ

পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানো নিয়ে গত কয়েকদিন ধরেই রাজনৈতিক চাপান উতোর তৈরি হয়েছে। এর আগেও একটি মোবাইল মেসেজের গুজবের েজরে বান্দ্রা স্টেশনে একই ভাবে ভিড় করেছিলেন পরিযায়ী শ্রমিকরা। সেই ঘটনায় গ্রেফতারও করা হয়েছিল এক স্বঘোষিত শ্রমিক নেতাকে। তার ছড়ানো হোয়াটসঅ্যাপ মেসেজের জেরেই এই ঘটনা বলে জানা গিয়েছিল।

শ্রমিক স্পেশাল ট্রেন

শ্রমিক স্পেশাল ট্রেন

করোনা লকডাউনের মধ্যেই বিভিন্ন প্রান্তে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের ফেরাতে শ্রমিক স্পেশাল ট্রেন চালু হয়ে গিয়েছে। এই নিয়ে প্রবল রাজনৈতিক চাপান উতোর চলছে। শ্রমিকদের কাছ থেকে মোটা টাকা ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হচ্ছে। আবার অনেক রাজ্যই শ্রমিকদের ফেরাতে চাইছে না বলে অভিযোগ উঠেছে। এই নিয়ে প্রবল অসন্তোষ তৈরি হয়েছে গোটা দেশে।

সংক্রমণ বাড়ছে

সংক্রমণ বাড়ছে

দেশের বিভিন্ন প্রান্তে আটকে থাকা পরিযায়ী শ্রমিকরা ফিরতে শুরু করায় সংক্রমণের ঝুঁকি বাড়ছে। বিহার, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ সহ একাধিক প্রান্তে পরিযায়ী শ্রমিকদের অসন্তোষ মাথাচারা দিতে শুরু করেছে। পরিস্থিতিত উদ্বেগ জনক জায়গায় চলে গিয়েছে। ইতিমধ্যেই দেশে করোনা সংক্রমণ ১ লাখ অতিক্রম করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+