ভারত কোনও ধর্মশালা নয়, বাংলাদেশি-রোহিঙ্গাদের সতর্ক করে Immigration and Foreigners Bill 2025 বিল পেশ শাহের
Immigration and Foreigners Bill 2025: লোকসভায় (Lok Sabha) পেশ হল Immigration and Foreigners Bill 2025। শুধু তাই নয়, এই ইস্যুতে জবাবও দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তাঁর কথায়, বর্তমান পরিস্থিতিতে এই বিল খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে ভারতে কারা আসছে, কতদিনের জন্য আসছে, দেশের সুরক্ষার জন্য তা জানা খুবই গুরুত্বপূর্ণ। শাহের কথায়, এই দেশ অর্থাৎ ভারত কোনও ধর্মশালা নয়। যে কেউ চাইলেই থাকতে পারবে না।
ফলে আগামীদিনে এই বিল তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলেও মনে করা হচ্ছে।

Immigration and Foreigners Bill 2025: কি এই বিল?
- ভারতে আসতে বৈধ পাসপোর্ট প্রয়োজন। ভিসা অনিবার্য
- কোনও নথি জাল ধরা পড়লে কঠিন থেকে কঠিন শাস্তির বিধান নয়া বিলে
- ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও যারা দেশে থাকবেন তাদের ট্র্যাক করা হবে।
- যদি কোনও বিদেশীর আসার ক্ষেত্রে অনয কোনও দেশের সঙ্গে ভারতের সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিকে ঢুকতে নাও দেওয়া হতে পারে। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন অভিভাসন আধিকারিকরাই।
Immigration and Foreigners Bill 2025: দেশের জন্য সুরক্ষার জন্য জরুরি
নয়া এই Immigration and Foreigners Bill 2025 পেশের পর অমিত শাহ বলেন, দেশের একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু এই বিলের সঙ্গে যুক্ত। শুধু তাই নয়, ভারতে আসা সমস্ত বিদেশী নাগরিকদের নজর রাখা হবে। দেশের সুরক্ষা কোনও ভাবেই বিঘ্নিত হবে না। শুধু সুরক্ষাই নয়, দেশের অর্থনৈতিক অবস্থাকে আরও মজবুত করা, ম্যানুফ্যাকচারিং সেক্টর, ব্যবসা থেকে শ্যুরু করে ভারতকে 'বিশ্বসেরা' করে তোলার কথা এদিন তুলে ধরেন অমিত শাহ। প্রগতিশীল দেশ গড়ে তোলার ক্ষেত্রেও এই বিলের গুরুত্ব এদিন সংসদে তুলে ধরেন।
এই বিষয়ে কথা বলতে গিয়ে এদিন CAA র প্রসঙ্গও তুলে ধরেন। শাহ বলেন, শরণার্থীদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে ভারতের একটা ইতিহাস আছে। ভারতে আসা শরণার্থীরা আজও নিরাপদে আছেন। গোটা বিশ্বের মধ্যে একমাত্র মাইক্রো সংখ্যালঘুরা ভারতে সম্মানের সঙ্গে বসবাস করে। এদিন রোহিঙ্গা এবং বাংলাদেশিদেরও কড়া বার্তা দেন শাহ।
#WATCH | Delhi | Replying in the Lok Sabha on the Immigration and Foreigners Bill, 2025, Union Home Minister Amit Shah says, "...In the last ten years, India has become the fifth-largest economy. India has emerged as a bright spot among the world's largest economies. India has… pic.twitter.com/3SoRzEkixn
— ANI (@ANI) March 27, 2025
বলেন, ব্যবসা থেকে শিক্ষা, অর্থনীতি সহ ভারতে যে সমস্ত মানুষ অবদান রাখতে চান তাঁদেরকে অবশ্যই স্বাগত জানাব। এমনকি রোহিঙ্গা কিংবা বাংলাদেশি হলেও সমস্যা নেই...তবে তাঁরা যদি এখানে অশান্তি ছড়াতে আসে সেক্ষেত্রে কঠোরভাবে মোকাবিলা করা হবে বলেও হুঁশিয়ারি দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
-
নির্ভয়ে ভোট দিয়ে তৃণমূলকে বঙ্গোপসাগরে বিসর্জন দিন, ভবানীপুর থেকে বাংলার ভোটারদের বার্তা অমিত শাহের -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা












Click it and Unblock the Notifications