নিম্নচাপে পরিণত হয়েও চোখ রাঙাচ্ছে ইয়াস, বাংলা-সিকিম সহ চার রাজ্যে রেড অ্যালার্ট জারি করল IMD
নিম্নচাপে পরিণত হয়েও চোখ রাঙাচ্ছে ইয়াস, বাংলা-সিকিম সহ চার রাজ্যে রেড অ্যালার্ট জারি করল IMD
তাণ্ডব চালিয়েও রেহাই দিচ্ছে না ইয়াস। বাংলায়, সিকিম সহ চার রাজ্যে জারি হয়েছে লাল সতর্কতা। ঘর্ণিঝড় থেকে ক্রমশ গভীর নিম্নচাপের আকার নিয়েছে ইয়াস। বিহার এবং পূর্ব উত্তর প্রদেশের উপর অবস্থান করছে সেটি। তার জেরে বাংলায় ফের বৃষ্টি শুরু হয়েছে। উত্তরের জেলাগুলিতে শুরু হয়েছে বৃষ্টি। মালদহ শহর এবং ইংরেজ বাজারের বিস্তার্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। দার্জিলিংয়ে ধ্বস নেমেছে।

চার রাজ্যে রেড অ্যালার্ট
ফের ইয়াস সতর্কতা জারি হয়েছে চার রাজ্যে। এবার নিম্নচাপের পরিণত ইয়াস। বিহার ও পূর্ব উত্তর প্রদেশের উপর অবস্থান করছে সেটি। ঝাড়খণ্ড পেরিয়ে গতকালই বিহারে প্রবেশ করেছে ইয়াস। তার জেরে প্রবল বর্ষণ শুরু হয়েছে বিহার ও উত্তর প্রদেশে। নদী গুলির জলও বাড়তে শুরু করেছে। আগে থেকেই সেকারণে রাজ্যের ৯ জেলায় বন্যা সতর্কতা জারি করেছিল বাংলা।

উত্তরের জেলা গুলিতে বৃষ্টি
বাংলায় ছাড়াও বিহার উত্তর প্রদেশ এবং সিকিমে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। ইতিমধ্যেই বাংলার উত্তরের জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। মালদহে গতকাল রাত থেকে প্রবল বর্ষণ হয়েছে। যার জেরে মালদহ শহরের বিস্তীর্ণ এলাকা জলে ডুবে গিয়েছে। মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ভিতরে জল ঢুকে গিয়েছে। ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে। ইংরেজ বাজারের বিস্তীর্ণ এলাকাতেও বৃষ্টিতে জল জমে গিয়েছে। একাধিক নদীর জল বাড়তে শুরু করেছে।

পাহাড়ে ধস
উত্তরবঙ্গের জেলা গুলিতে বর্ষণ শুরুর কারণে দার্জিলিংয়েও বৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই দার্জিলিংয়ে ধস নেমেছে। সিকিমেও রেড অ্যালার্ট জারি করা হয়েছে।সেখানেও একাধিক জায়গায় ধস নেমে রাস্তা বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে পাহাড়ি নদীগুলিতে জল বাড়তে শুরু করেছে বৃষ্টির কারণে। তারজেরে নদী সংলগ্ন এলাকা গুলি প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

জলছাড়াছে বিহার উত্তর প্রদেশ
প্রবল বর্ষণ শুরু হতেই বাধ গুলি থেকে জল ছাড়তে শুরু করে দিয়েছে বিহার উত্তর প্রদেশ এই নিয়ে আগেই রাজ্য সরকার সতর্ক রয়েছে। বাধের জল ছাড়ার উপর নজর রাখতে বলেছেন ৯ জেলার আধিকারীকদের। বাধের জল ছাড়লেই রাজ্যের একাধিক জেলা প্লাবিত হওয়ার আশঙ্কা থাকছে।












Click it and Unblock the Notifications