Doctors Strike: আরজি কর হাসপাতালের ঘটনার প্রতিবাদে আজ দেশ জুড়ে চিকিৎসা ধর্মঘট

আরজি কর হাসপাতাল কাণ্ডের জেরে উত্তাল গোটা দেশ। IMA-র পক্ষ থেকে আজ ২৪ ঘণ্টার ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। তার জেরে আজ দেশের কোনও সরকারি এবং বেসরকারি হাসপাতালে মিলবে না চিকিৎসা পরিষেবা। এমনকী স্বাস্থ্যকর্মীদেরও এই ধর্মঘটে সামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে।

গোটা দেশের সব সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা শনিবার সকাল থেকেই প্রায় বন্ধ রয়েছে। আরজি কর হাসপাতালালে আউটডোরের টিকিট কাউন্টার খোলা হলেও কোনও রোগীকেই দেখা যায় নি। অন্যদিকে এতোদিন হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা ধর্মঘট চালাচ্ছিলেন এবার তাতে সামিল হয়েছেন সিনিয়র চিকিৎসকরাও।

Doctors Strike


ইন্ডিয়ার মেডিক্যাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শনিবার ভোর ৬টা থেকে রবিবার ভোর ৬টা পর্যন্ত সবরকম চিকিৎসা পরিষেবায় ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। মেডিক্যাল ল্যাবরেটরিতে যাঁরা কাজ করেন তাঁদেরও এই ধর্মঘটে সামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে। ইতিমধ্যেই দিল্লি-মুম্বই সহ দেশের বিভিন্ন সরকারি এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসকরা ধর্মঘটে সামিল হয়েছেন।

গোটা দেশের পাশাপাশি রাজ্যেও প্রায় সব সরকারি হাসপাতালে আউট ডোর পরিষেবা বন্ধ রয়েছে। তবে জরুরি বিভাগে কাজ হচ্ছে কেবল। যাঁরা খুব অসুস্থ তাঁরা সেখানে পরিষেবা নিতে পারেন বলে জানিয়ে্ছে চিকিৎসক সংগঠন। আইএমএ-র এই ধর্মঘটে সামিল হয়েছেন সিনিযর চিকিৎসকরাও। তাঁরাও আজ তাঁদের ব্যক্তিগত চেম্বার বন্ধ রেখেছেন। তবে জরুরি পরিষেবা চালু রয়েছে।

কলকাতার বিভিন্ন হাসপাতাল তো বটেই জেলার প্রায় সব হাসপাতালেই জুনিয়র এবং সিনিয়র চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন। আরজি কর হাসপাতালের ভেতরে সেমিনার হলের মধ্যে তরুণী নির্যাতিতা কিশোরীকে নির্মম ভাবে ধর্ষণ করে খুন করা হয়। সেই ঘটনায় তোলপাড় গোটা দেশ। কীভাবে হাসপাতালে একমাত্র চিকিৎসক পড়ুয়া এবং চিকিৎসকদের জায়গা যেখানে সেখানে বহিরাগত অনুপ্রবেশ ঘটল তা নিয়ে প্রশ্ন উঠেছে। হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+