অপারেশন ক্রিস্টাল ফোর্ট্রেস: দিল্লি থেকে উদ্ধার ২৬২ কোটির নিষিদ্ধ মাদক, গ্রেফতার মাস্টারমাইন্ড
রাজধানীতে মেট্রো স্টেশনের কাছে গাড়ি বিস্ফোরণের ঘটনার পরেই আবারও একটি ঘটনা সামনে এল। সিন্থেটিক ড্রাগ পাচারের বিরুদ্ধে এক বড় অভিযানে, নিষিদ্ধ মাদক মেথঅ্যামফেটামিনের সবথেকে বড় একটি চক্র ধ্বংস করা হয়েছে। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB) এবং দিল্লি পুলিশের একটি বিশেষ দল মিলিত ভাবে আন্তর্জাতিক ড্রাগ সিন্ডিকেটের এই পর্দা ফাঁস করেছে। এই অভিযান টানা তিন দিন ধরে চলেছে। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো এবং দিল্লি পুলিশ মাইল ছত্তরপুরে ২৬২ কোটি টাকার ৩২৮.৫৪ কেজি মেথঅ্যামফেটামিন উদ্ধার করেছে। এই অভিযানে নাগাল্যান্ডের এক মহিলা সহ আরও দু'জনকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ।

এই অভিযানটি অপারেশন ক্রিস্টাল ফোর্ট্রেস নামে পরিচিত ছিল। এই যৌথ অভিযানটি ছিল একটি গোয়েন্দা তথ্য ভিত্তিক প্রচেষ্টা। যার একমাত্র লক্ষ্য ছিল এই আন্তঃজাতীয় মাদক নেটওয়ার্ক ভেঙে ফেলা। তদন্তকারীরা বলেছেন যে বিদেশের একজন কেই এই চক্রটির সাথে যুক্ত আছে। যিনি গত বছর দিল্লিতে ৮৩ কেজি কোকেন জব্দের ঘটনায়ও যুক্ত ছিলেন।
এর আগে নয়ডার বাসিন্দা, আমরোহার শেন ওয়ারিসকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। তিনি আসলে উত্তরপ্রদেশের লোক। তিনি সেল ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। আমরোহার শেন আগে ভুয়ো সিম কার্ড ব্যবহার করে বিদেশিদের থেকে নির্দেশ নিতেন। তাঁকে জিজ্ঞসাবাদ করার পরেই এস্থার কিনিমি নামের ওই মহিলার খোঁজ পাওয়া যায়। তারপরই দিল্লি পুলিশ ছত্তরপুর এনক্লেভের একটি ফ্ল্যাটে হানা দেয়। সেখান থেকেই উদ্ধার করা হয় ৩২৮.৫৪ কেজি উচ্চমানের মেথঅ্যামফেটামিন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB) এবং দিল্লি পুলিশকে অভিনন্দন জানিয়েছেন। অমিত শাহ এই অভিযানকে, 'মাদকমুক্ত ভারতের জন্য প্রধানমন্ত্রী মোদীর দৃষ্টিভঙ্গি অর্জন করাই হল নিরবচ্ছিন্ন বহু সংস্থার সমন্বয়ের একটি উজ্জ্বল উদাহরণ' বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, " আমাদের সরকার খুব তাড়াতাড়িই মাদক চক্র ধ্বংস করছে। ইতিমধ্যে ৩২৮ কেজি নিষিদ্ধ মাদকও উদ্ধার হয়েছে। প্রধানমন্ত্রী মোদির মাদকমুক্ত ভারতের লক্ষ্যে এটি একটি বড় সাফল্য।"
দিল্লি পালিশ জানিয়েছে যে, বর্তমান বছরগুলিতে দিল্লির মাদক উদ্ধারের ঘটনাটি হল সবচেয়ে বড় মাদক উদ্ধারের ঘটনাগুলির মধ্যে একটি। জানা গিয়েছে, মামলাটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। সংস্থাগুলি ষড়যন্ত্রকারীদের সম্পর্কে জানার জন্য আরও তদন্ত করছে।












Click it and Unblock the Notifications