গোপনে হস্টেলের শৌচালয়ে ছাত্রীর গোপন ভিডিও, গ্রেফতার বোম্বে আইআইটির কর্মী

হস্টেলের শৌচালয়ের গোপনে ভিডিও করে গ্রেফতার আইআইটি বোম্বের ক্যান্টিন কর্মী

বোম্বে আইআইটির হস্টেলে এক ছাত্রী শৌচালয়ের ভিডিও করার অভিযোগ উঠল এক ক্যান্টিন কর্মীর বিরুদ্ধে। পওয়াই পুলিশের কাছে ওই ছাত্রী অভিযোগ করেছে, রবিবার রাতে হস্টেল ১০ বাথরুমে গোপনে তাঁর ভিডিও করা হয়েছে। ছাত্রীর অভিযোগের ভিত্তিতে ক্যান্টিন কর্মীকে পুলিশ গ্রেফতার করেছিল।

কী হয়েছিল রবিবার রাতে

কী হয়েছিল রবিবার রাতে

আইআইটি বোম্বের এক ছাত্রী কয়েকজন সঙ্গীকে নিয়ে রবিবার রাতে অভিযোগ থানায় অভিযোগ করেন। পওয়াই থানার সিনিয়র পুলিশ ইন্সপেক্টর বুধন সাওয়ান্ত বলেছেন, 'ক্যান্টিন কর্মীর বিরুদ্ধে আইপিসি ধারা ৩৫৪সি-এর অধীনে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে। এফআইআর দায়ের করার পরে রবিবার রাতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। পরে তাকে গ্রেফতার করা হয়েছে।'

ছাত্রীর অভিযোগ

ছাত্রীর অভিযোগ

বোম্বে আইআইটির ওই ছাত্রী অভিযোগ করেছেন, এইচ-১০ শৌচালয়ের স্লিট ছড়িয়ে ভিডিও করা হয়। ছাত্রীটির ভিডিও করার ঘটনাটি নজরে আসে। এরপরেই তিনি হস্টেল কাউন্সিল ও কর্তৃপক্ষকে জানান। এরপরে হস্টেল কর্তৃপক্ষ ক্যান্টিন কর্মীদের মোবাইল চেক করেন। ইনহাউস ইনসাইট ম্যাগাদজিন (বোম্বে আইআইটির পড়ুয়াদের ম্যাগাজিন) জানিয়েছে, হস্টেলের বেশ কিছু শৌচালয় রয়েছে, যার পিছন দিকে একটা প্ল্যাটফর্ম রয়েছে। সেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে শৌচালয়ের স্লিট সরিয়ে ভিতরের সব কিছু দেখতে পাওয়া যায়। পাইপের সাহায্যে প্রথমে তারা প্ল্যাটফর্মটি পর্যন্ত পৌঁছয়। তারপর সেখান থেকে ভিডিওয়ের মতো কাজ অনায়াসে করতে পারে।

কর্তৃপক্ষের দাবি

কর্তৃপক্ষের দাবি

আইআইটি বোম্বের ছাত্র বিষয়ক ডিন তপনেন্দু কুণ্ডু জানিয়েছেন, ইন্সটিটিউটের তরফ থেকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। বাইরের এলাকা থেকে বাথরুমে প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে। এইচ১০ অবস্থান ভালো করে পর্যবেক্ষণ করার পর, সিসিটিভি ক্যামেরা এবং প্রয়োজনীয় আলো স্থাপন করা হয়েছে। পাশাপাশি তিনি জানিয়েছেন, 'নাইট ক্যান্টিনটি সাধারণত পুরুষরা পরিচালনা করেন। হস্টেল ১০ এর বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। বর্তমানে, ক্যান্টিনটি বন্ধ রয়েছে এবং আমরা এখন এখানে শুধুমাত্র মহিলা কর্মীদের নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছি।'

উত্তাল চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়

উত্তাল চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়

শনিবার রাতে পড়ুয়াদের বিক্ষোভে কেঁপে উঠেছিল চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস কেঁপে উঠেছিল। ছাত্রীদের শৌচালয়ে গোপন ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার অভিযোগ করা হয়। ঘটনায় মোহালি পুলিশ এক ছাত্রী ও দুই ব্যক্তিকে গ্রেফতার করে। পুলিশের তরফে জানানো হয়েছে, ছাত্রী প্রথমে বাথরুমের গোপন নিজের ভিডিও তাঁর ঘনিষ্ঠ বন্ধুকে পাঠান। পরে সেই বন্ধু ও অন্যান্য এক বন্ধু ছছাত্রীকে হস্টেলের বাকি মেয়েদের ভিডিও দেওয়ার জন্য চাপ দিতে থাকে। না হলে ওই ছাত্রীর ভিডিও ভাইরাল করে দেওয়া হবে বলে চাপ দিতে থাকে। তিন অভিযুক্তরের পুলিশি হেফাজত হয়েছে। তিনজনের মোবাইল ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+