হঠাৎ স্বাদ ও গন্ধের অনুভূতি হারালে করাতে হবে করোনা টেস্ট, নির্দেশ স্বাস্থ্য মন্ত্রকের

হঠাৎ স্বাদ ও গন্ধের অনুভূতি হারালে করাতে হবে করোনা টেস্ট, নির্দেশ স্বাস্থ্য মন্ত্রকের

ইঙ্গিত আগেই মিলেছিল এবার করোনার লক্ষণ বুঝতে নতুন দুটি উপসর্গকে তালিকায় যুক্ত করল স্বাস্থ্য মন্ত্রক। হঠাৎ স্বাদ ও গন্ধের অনুভূতি লোপ পেলে কোনও ব্যক্তির করোনা আক্রান্ত হতে পারেন বলে মনে করছে স্বাস্থ্য মন্ত্রক। কারও এই জাতীয় উপসর্গ দেখা দিলে তাকে এখন থেকে করোনা পরীক্ষা করাতে হবে। এর আগে করোনার ক্ষেত্রে মোট ১৩টি উপসর্গের কথা জানিয়েছিল স্বাস্থ্য মন্ত্রক। এখন সেই তালিকায় আরও দুটি নতুন সহযোজন হল। এর মধ্যে কোনও ব্যক্তি এক বা একাধিক উপসর্গ দেখা দিলে দিলে তিনি করোনা পরীক্ষা করাতে পারবেন বলে জানা যাচ্ছে।

হঠাৎ স্বাদ ও গন্ধের অনুভূতি হারালে করাতে হবে করোনা টেস্ট, নির্দেশ স্বাস্থ্য মন্ত্রকের

উপসর্গের তালিকায় রয়ছে জ্বর, কাশি, অবসাদ, শ্বাসকষ্ট, কাশি, গলা ব্যথা এবং ডায়রিয়াকে এর আগেই এই রোগের অন্যান্য লক্ষণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। এদিকে লকডাউন শিথিল হতেই গোটা দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। ইতিমধ্যেই ভারতে সংক্রমণের পরিমাণ তিন লক্ষ ছাড়িয়েছে। এমতাবস্থায় করোনা টেস্টের ক্ষেত্রে নতুন সিদ্ধান্তের পথে কেন্দ্র হাঁটতে পারে তার ইঙ্গিত আগেই মিলেছিল। এবার তাতেই সিলমোহর দিল কেন্দ্র।

গত রবিবার অনুষ্ঠিত কোভিড -১৯-র উপর জাতীয় টাস্কফোর্সের বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা হয় বলেও জানা যাচ্ছে। তারপর থেকেই চলছিল জল্পনা। এরপর আজ এই বিষয়ে স্বাস্থ্য মন্ত্রকের তরফে নতুন সিদ্ধান্তের কথা জানানো হয়। বর্তমানে একাটা বড় অংশের রোগীরই স্বাদ ও গন্ধের অনুভূতি লোপের লক্ষণগুলি দেখা যাচ্ছে বলে জানাচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞেরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+