বিহারে ক্ষমতায় এলে মহিলাদের এককালীন ৩০ হাজার টাকা, কৃষককে বিনামূল্যে বিদ্যুৎ, নতুন প্রতিশ্রুতি তেজস্বীর

বিহার বিধানসভা নির্বাচনের আগে ভোটের মঞ্চে ফের নজর কাড়লেন আরজেডি নেতা তেজস্বী যাদব। মঙ্গলবার তিনি ঘোষণা করেন, ক্ষমতায় আসতে পারলেই রাজ্যের মহিলাদের আর্থিক সুরক্ষায় এককালীন ৩০ হাজার টাকা দেওয়া হবে। নির্দিষ্টভাবে জানানো হয়েছে, সরকার গঠনের পর পয়লা বৈশাখ নয়, বরং মকর সংক্রান্তির দিনই মা ও বোনেদের অ্যাকাউন্টে এই অর্থ জমা হবে।

ভোটের আগে সাংবাদিক বৈঠকে তেজস্বী আরও বলেন, ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠনের সভাপতিদের সরকারি প্রতিনিধি হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। কৃষি ক্ষেত্রেও থাকবে বড় সুবিধা। বর্তমানে সেচের জন্য যে বিদ্যুতের ক্ষেত্রে প্রতি ইউনিটে ৫৫ পয়সা পর্যন্ত চার্জ পড়ছে, তা পুরোপুরি মকুব করার প্রতিশ্রুতি দেন তিনি।

ধান ও গমের ন্যূনতম সহায়ক মূল্যের ওপর অতিরিক্ত অর্থ দেওয়ার কথাও ঘোষণা করেন আরজেডি নেতা। তাঁর কথায়, "ধানের ক্ষেত্রে এমএসপির ওপরে আরও ৩০০ টাকা ও গমের ক্ষেত্রে প্রতি কুইন্টালে ৪০০ টাকা ভর্তুকি দেবে রাজ্য সরকার।"

তেজস্বীর দাবি, বিহারে 'ইন্ডিয়া' জোট ক্ষমতায় এলে পিএসএস, সংগঠিত ব্যবসায়ী মহল বা ব্যবসা মণ্ডলের নেতাদেরও জন প্রতিনিধি হিসেবে সাংবিধানিক গুরুত্ব দেওয়া হবে।

নির্বাচন যত এগোচ্ছে, প্রতিশ্রুতিও ততই মিলছে, তবে এখন দেখার বিষয় ভোটাররা কোন প্রতিশ্রুতির দিকে হাত বাড়িয়ে দেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+