উপযুক্ত কোনও কারণ ছাড়া স্বামী-শ্বশুরবাড়ি ছেড়ে থাকলে মিলবে না ভরণপোষণ, স্পষ্ট রায় উচ্চ আদালতের
যথাযথ এবং যুক্তিসংগত কারণ ছাড়া যদি কোনও মহিলা তাঁর স্বামী এবং শ্বশুরবাড়ির সঙ্গে একসাথে না থেকে আলাদা থাকার সিদ্ধান্ত নেন, তাহলে তিনি ভরণপোষণ দাবি করতে পারেন না। হ্যাঁ ঠিক এরকমই স্পষ্ট রায় দিল ছত্তিশগড় হাইকোর্ট।

বিলাসপুরের এক বাসিন্দা মহিলা ফ্যামিলি কোর্টে ভরণপোষণের আবেদন করেছিলেন। আর সেই আবেদন খারিজ হওয়ার পর তিনি হাইকোর্টে গিয়ে মামলা করেন। ২৭ জানুয়ারি সেই মামলার শুনানিতে প্রধান বিচারপতি রমেশ সিনহার নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়ে দেয় যে, ফ্যামিলি কোর্টের রায়ে কোনও আইনগত ত্রুটি নেই। সেই কারণেই সেখানে হস্তক্ষেপের কোনও প্রয়োজন নেই।
আদালত আরও জানিয়েছে যে, ওই মহিলার স্বামী দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারের জন্য আবেদন করেছিলেন। সেই সময় স্ত্রী চাইলে স্বামীর সঙ্গে ফিরে গিয়ে সংসার শুরু করতে পারতেন। কিন্তু তিনি তাতে না করে দেন। আর এই পরিস্থিতিতে ভরণপোষণ দাবি গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করে আদালত।
তবে ওই মহিলা আবারও অভিযোগ করেন যে, বিয়ের মাত্র চার দিনের মধ্যেই তাঁর কাছ থেকে গাড়ি ও ১০ লক্ষ টাকা দাবি করা হয়। শারীরিক, মানসিক ও মৌখিক নির্যাতনের শিকার হয়েছেন বলেও অভিযোগ তোলেন তিনি। যদিও এই অভিযোগ থাকা সত্ত্বেও আদালত মনে করেছে, শুধুমাত্র আলাদা থাকার কারণ দেখিয়ে ভরণপোষণের দাবি করা যায় না।












Click it and Unblock the Notifications