দেশজুড়ে পালিত হল ঈদ-উল-জোহা

অত্যন্ত উৎসাহ ও ভক্তি সহকারে মুসলিম সম্প্রদায় এই উৎসব দেশজুড়ে পালন করে। বিশেষ প্রার্থণা, শুভেচ্ছা ও উপহার বিনিময় এই উৎসবে প্রাধান্য পায়। ঈদ-উল-জোহা-কে আত্মাহুতির উৎসব-ও বলা হয়ে থাকে।
রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় বলেন, ত্যাগ ও সেবার ব্রতই এই উৎসবের তাৎপর্য। এই উৎসবের মধ্য দিয়ে সব সম্প্রদায়ের মানুষ এক তারে বাঁধা পড়েন। ভারতকে যুগ্ম সংস্কৃতির দেশ বলেও ব্যাখ্যা করেন তিনি। এই উৎসবের মাধ্যমে দেশের সর্বত্র শান্তি , ঐক্য, ভালবাসা প্রসারের জন্য আবেদন জানান রাষ্ট্রপতি।
অন্যদিকে প্রণব মুখোপাধ্যায়ের কথার রেশ ধরেই প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেন, ভারত এমন একটি দেশ যেখানে মানুষের মধ্যে ঐক্য রয়েছে। এই উৎসব সেই বিশ্বাসকেই আরও দৃঢ় করে।
এদিন মুসলিম মহিলা, পুরুষ এমনকী শিশুরাও নতুন জামাকাপড় পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করেন। হাজরাত মহম্মদের ত্যাগের প্রতীক হিসাবে নিজেদের প্রিয় হালালযোগ্য পোষ্য প্রাণীর বলিও দেওয়া হয় এদিন। কিন্তু সঠিক বয়স ও মাংসের গুনগত মান পূরণ না করলে বলি বাতিল করে দেওয়া হয়। প্রথা অনুযায়ী ঈদের এই দুই দিনে সারা বিশ্বে প্রায় ১০ কোটি প্রাণীর বলি দেওয়া হয়।












Click it and Unblock the Notifications