আইসিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণির ফলাফল প্রকাশ, সেরার তালিকায় সবার উপরে বাংলা
আইসিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণির ফলাফল প্রকাশ হল রবিবার। এবার আইসিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষায় অংশগ্রহণ করেছিল আড়াই লক্ষেরও বেশি ছাত্র-ছাত্রী। বিজ্ঞপ্তি অনুসারে শিক্ষার্থীরা সিআইএসসিই-এর ওয়েবসাইটে ফলাফল জানতে পারবেন।

কাউন্সিল ফর দি ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনস বা সিআইএসসিই-র দশম শ্রেণির ও ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট বা আইএসসি-র দ্বাদশ শ্রেণির ২০২৩-এর ফলাফল এদিন বিকেল তিনটে ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি দিয়ে আগেই জানানো হয়েছিল পড়ুয়ারা কীভাবে তাদের ফল জানতে পারবেন।
বিজ্ঞপ্তি অনুসারে শিক্ষার্থীরা সিআইএসসিই-র ওয়েবসাইট http://cisce.org বা results.cisce.org-এ গিয়ে তাঁদের ফলাফল দেখতে পারেন। দশম শ্রেণির বা আইসিএসই-র পরীক্ষা এ বছর ২৭ ফেব্রুয়ারি শুরু হয়েছিল এবং শেষ হয়েছিল ২৯ মার্চ। দ্বাদশ শ্রেণির পরীক্ষা ১৩ ফেব্রুয়ারি শুরু হয়েছিল। আর শেষ হয়েছিল ৩১ মার্চ।

এ বছর অর্থাৎ ২০২৩-এ প্রায় ২.৫ লক্ষ শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিয়েছিলেল। এর আগে শুক্রবার সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসই-র দ্বাদশ শ্রেণির চূড়ান্ত পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। সামগ্রিকভাবে ৮৭.৩৩ শতাংশ পাস করে সেই পরীক্ষায়।
আইসিএসই-তে দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে বাংলার সম্বিত মুখোপাধ্যায়। তিনি পূর্ব বর্ধমানের সেন্ট জেভিয়ার্স স্কুলের ছাত্র। আইএসসিতে যুগ্ম প্রথম হয়েছেন কলকাতার মান্য গুপ্ত। তিনি কলকাতার হেরিটেজ স্কুলের ছাত্র। রজ্যে যুগ্ম দ্বিতীয় অ্যাসেম্বলি অফ গড চার্চ স্কুলের অনুরাগ নন্দী।












Click it and Unblock the Notifications