ICSE-ISC Result 2024: আজ ফের মেগা রেজাল্ট, ফলাফল জানবেন কীভাবে জেনে নিন
মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ হয়ে গিয়েছে। আজ প্রকাশিত হতে চলেছে ICSE-ISC পরীক্ষার ফলাফল। সকাল ১১টায় প্রকাশিত হবে ফলাফল। অনলাইনেই জানতে পারবেন পরীক্ষার্থীরা। দিল্লিতে বোর্ডের অফিসেই সাংবাদিক বৈঠক করে ফলাফল প্রকাশ করা হবে।
সকাল ১১টায় সাংবিদাকি বৈঠক করে ফলাফল প্রকাশ করা হবে। তাতে মেধা তালিকায় থাকা পরীক্ষার্থীদের নাম ঘোষণা করা হবে। তারপর থেকেই ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। একাধিক ওয়েবসাইটে জানা যাবে ফলাফল। cisce.org, results.cisce.org, results.digilocker.gov.in এই ওয়েবসাইট গুলি থেকে পরীক্ষার ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। সেই সঙ্গে ৯২৪৮০৮২৮৮৩ এই নম্বরে SMS করে ইউনিক আইডি পাঠালেও নম্বর জানা যাবে।

গতবছর এই ICSE পরীক্ষায় পাশের হার ছিল ৯৮.৯৪ শতাংশ। এবার পাশের হার কত থাকে সেটাই দেখার। দুটি পরীক্ষার ফলাফল একসঙ্গে প্রকাশিত হচ্ছে। তবে এবার থেকে আর কম্পার্টমেন্টাল পরীক্ষা দিতে হবে না। আগে নিয়ম ছিল যদি কোনও পরীক্ষার্থী কোনও বিষয়ে কম নম্বর পান বা পাশ করতে না পারেন তাহলে এক বছরের মধ্যেই সেই সাবজেক্টের পরীক্ষা দিতে পারতেন। এবার জুলাই মাসে ফের পরীক্ষা দিতে পারবেন। গোটা একটা ছর আর অপেক্ষা করতে হবে না। একটি একটা বছর সময় নষ্ট হবে না পরীক্ষার্থীদের।
কয়েকদিন আগেই প্রকাশিত হয়েছে রাজ্যের বোর্ড পরীক্ষা মাধ্যমিকের ফলাফল। তাতে জেলার পরীক্ষাকর্থীদের জয়জয়কার। কলকাতাও ভাল ফল করেছে। আর কয়েকদিন পরেই প্রকাশিত হবে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলও। ভোটের মাঝে কীভাবে পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে তা নিয়ে জল্পনা শুরু হয়েছিল। অবশেষে জটিলতা কাটিয়ে একের পর এক বোর্ড পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে শুরু করে দিয়েছে।
তবে পরীক্ষার ফলাফল প্রকাশ হলেও রেজাল্ট হাতে পেতে দেরি হবে পরীক্ষার্থীদের ভোটের কারণে একাধিক স্কুল বন্ধ রয়েছে। তার উপরে গরমের ছুটি। সেকারণে রেজাল্ট হাতে পেতে দেরি হবে বলে জানিয়েছে বোর্ড। তবে অনলাইনে ফলাফল নিয়ে কলেজে আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা।












Click it and Unblock the Notifications