ICSE-ISC Result 2024: প্রকাশিত হল ফলাফল, ICSE-তে পাশের হার ৯৯.৪৭ শতাংশ, ISC-পাশের হার ৯৮.১৯ শতাংশ
প্রকাশিত হয়ে গেল ICSE-ISC পরীক্ষার ফলাফল। মেয়েদের পাশের হার সর্বাধিক। রেকর্ড সংখ্যক মেয়ে দ্বাদশ শ্রেণিতে পাশের হার ৯৮.১৯ শতাংশ। গত ২১ ফেব্রুয়ারি শুরু হয়েছিল পরীক্ষা। শেষ হয় ৩ এপ্রিল। তার পরে আবার দুটি সাবজেক্টের প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ায় সেই পরীক্ষা হয় ৪ এপ্রিল। অর্থাৎ গোটা প্রায় একটা মাস ধরে হয়েছিল পরীক্ষা।
৬০টি বিষয়ে পরীক্ষা হয়েছিল দশম শ্রেণি (ICSE)-তে আর দ্বাদশ শ্রেণি (ISC) পরীক্ষা হয়েছিল ৪৭টি বিভাগে। ICSE-তে পরীক্ষা দিয়েছিল মোট ২,৩৪,৬১৭ জন পরীক্ষার্থী। তার মধ্যে ১৩০,৫০৬ জন ছাত্র এবং ১,১৩,১১১ জন ছাত্রী। আর ISC-তে পরীক্ষা দিয়েছিল ৯৯,৯০১ পরীক্ষার্থী। তার মধ্যে ৪৭,১৩৬ জন ছাত্রী এবং ৫২,৭৬৫ জন ছাত্র।

অনলাইনে জানা যাচ্ছে পরীক্ষার ফলাফল। cisce.org, results.cisce.org, results.digilocker.gov.in এই ওয়েবসাইট রোল নম্বর দিলেই ফলাফল জানা যাচ্ছে। ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফলাফল জানতে শুরু করেছেন পরীক্ষার্থীরা। ৯২৪৮০৮২৮৮৩ এই নম্বরে ইউনিক আইডি পাঠালেও SMS-র মাধ্যমে পরীক্ষার ফলাফল জানা যাচ্ছে। ১০ মে পর্যন্ত পুনর্মূল্যায়ণের আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications