কবে হবে আইসিএসই ও আইএসসি-র পরীক্ষা? দিনক্ষণ জানাল বোর্ড
কবে হবে আইসিএসই ও আইএসসি-র পরীক্ষা? দিনক্ষণ জানাল বোর্ড
লকডাউন এর জেরে অনেকটাই পিছিয়ে গেছে দেশের বিভিন্ন পরীক্ষা। যার ফলে গোটা ভারত তথা রাজ্যের শিক্ষা ব্যবস্থা। এই আবহে বারবার স্থগিত হচ্ছে সিবিএসই বোর্ডে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা। বাতিল হয়েছে আইএসসি-র পরীক্ষাও। সিআইএসসিই-র চিফ এক্সিকিউটিভ জেরি অ্যারাহুন জানিয়েছেন যে দশম ক্লাস আইসিএসসি-এর ছটি পরীক্ষা ও দ্বাদশ ক্লাস আইএসসি-র আটটি পরীক্ষা লকডাউন শেষ হওয়ার পর হবে।

কী বলা হয় বোর্ডের তরফে?
সিআইএসসিই-র চিফ এক্সিকিউটিভ জেরি বলেন, 'যে পরীক্ষা সূচি দেওয়া হবে প্রথম পরীক্ষার আট দিন আগে। অবশিষ্ট পরীক্ষাগুলি ৬-৮ দিনের মধ্যে শেষ করা হবে।' প্রয়োজনে শনিবার ও রবিবারও পরীক্ষার দিন ফেলা হবে বলে জানিয়েছেন জেরি। তবে পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক এর পরীক্ষাগুলো গুলো কবে হবে তার এখনো সঠিক রাস্তা বের হয়নি।

করোনা রুখতে দেশজুড়ে চলছে লকডাউন
এই করোনা সংক্রমণ ঠেকাতে গত মাসের ২৫ তারিখ দেশজুড়ে জারি করা হয়েছিল লকডাউন। তবে এরই মধ্যে তড়তড়িয়ে বেড়ে চলেছে করোনা সংক্রমণ। এর জেরে ১৪ এপ্রিল প্রধানমন্ত্রী দেশজুড়ে লকডাউনের মেয়াদ বাড়িয়ে ৩ মে পর্যন্ত নির্ধারণ করার ঘোষণা করেন। এরপর দেশের হটস্পটগুলিতে সেই লকডাউন বেড়ে হয়েছে আগামী ১৭ মে।

দেশের করোনা পরিস্থিতি
এদিকে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩৭,০০০ ছাড়িয়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও রেকর্ড ২৮০০ জনের শরীরে ধরা পড়েছে করোনা সংক্রমণ। এরই মধ্যে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১২২৬-এ দাঁড়াল। দেশে বর্তমানে ১৩০টি রেডজোন রয়েছে। পাশাপাশি ২৮৪টি অরেঞ্জ জোনও রয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications