ICSE and ISC Result 2021: প্রকাশিত হল ফলাফল, দুই শ্রেণিতেই পাসের হার ৯৯ শতাংশের উপরে
ICSE and ISC Result 2021: প্রকাশিত হল ফলাফল, দুই শ্রেণিতেই পাসের হার ৯৯ শতাংশের উপরে
আদালতের দেওয়া সময় সীমার মধ্যেই প্রকাশিত হল ICSE এবং ISC পরীক্ষার ফলাফল। দশমএবং দ্বাদশ দুই শ্রেণিতেই পাসের হার ৯৯ শতাংশের বেশি। অনলাইনেই ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। গতকালই কাউন্সিলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল আজ রেজাল্ট প্রকাশ করা হবে।

প্রকাশিত হল ফলাফল
গতকালই কাউন্সিলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল আজ বিকেল ৩টে নাগাদ ফল প্রকাশ করা হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই আগেই সেকারণে ফল প্রকাশ করা হয়েছে। ওয়েবসাইটে ফল জানতে পারবেন ছাত্রছাত্রীরা। সেকারণেই প্রকাশিত করা হয়েছে আগেই। করোনার কারণে গতবছরের মতো এই বছরও পরীক্ষা হয়নি বোর্ডের।

৯৯ শতাংশের বেশি পাস
নির্ধারিত সময়েই কাউন্সিলের পক্ষ থেকে ফল প্রকাশ করা হয়। তাতে ৯৯ শতাংশ পাস হয়েছে বলে জানা গিয়েছে। কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়েছে ৯৯.৯৮ শতাংশ ছাত্রছাত্রী পাস করেছে আইএসসিতে। আইসিএসসিতেও পাসের হার ৯৯.৯৮ শতাংশ। পশ্চিমবঙ্গে ৯৯.৯৮ শতাংশ ছাত্রছাত্রী পাস করেছেন। এবং আইএসসিতে ৯৯.৬৮ শতাংশ ছাত্রছাত্রী পাস করেছে। তবে মেধা তালিকা প্রকাশ করা হয়নি।

কোথায় জানা যাবে ফলাফল
অন্যান্য বোর্ড পরীক্ষার মতোই অনলাইনে জানা যাবে ফলাফল। results.cisce.org - এই ওয়েবসাইটে নিজেদের রেজিস্ট্রেশন নম্বর দিলেই দেখা যাবে ISCE-ISC-র ফল। এছাড়া এসএমএসের মাধ্যমেও ফলাফল জানা যাবে। সেখানে মার্কশিটও দেখতে পাবেন তাঁরা। তবে সিবিএসসি বোর্ডের পরীক্ষার ফলাফল কবে প্রকাশিত হবে তা এখনও জানা যায়নি।

মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত
প্রকাশিত হল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। মাধ্যমিক পরীক্ষায় ১০০ শতাংশ ছাত্রছাত্রী পাস করেছে। তারমধ্যে ৯০ শতাংশ পাস করেছে প্রথম বিভাগে। অন্যদিকে উচ্চ মাধ্যমিকেও পাসের হার ৯৭ শতাংশের বেশি। জেলায় জেলায় পাসের হার ৯০ শতাংশের বেশি বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications