বড়দিন এবং বছর শেষের রাতে কী করবেন আর কী নয়? সাবধান করে বার্তা দিল ICMR
ওমিক্রন আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। বিশেষ করে কয়েকটি রাজ্যে ঝড়ের গতিতে ছড়াচ্ছে সংক্রমণ। এখনও পর্যন্ত দেশে ১০০ টিরও বেশি ওমিক্রন আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। যা রীতিমত ভাবাচ্ছে চিকিৎসকদের। আর এই অবস্থায় সামনেই বড়দিন
ওমিক্রন আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। বিশেষ করে কয়েকটি রাজ্যে ঝড়ের গতিতে ছড়াচ্ছে সংক্রমণ। এখনও পর্যন্ত দেশে ১০০ টিরও বেশি ওমিক্রন আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। যা রীতিমত ভাবাচ্ছে চিকিৎসকদের। আর এই অবস্থায় সামনেই বড়দিন। এমনকি বছর শেষ এবং বছর শুরুর আনন্দে মেতে উঠবেন সাধারণ মানুষ।

আর সেটাই আরও ভাবিয়ে তুলছে স্বাস্থ্যমন্ত্রককে। তথ্য বলছে কার্যত করোনা বিধিকে অমান্য করেই চলছে সমস্ত কিছু। সেখানে দাঁড়িয়ে একের পর এক উৎসব বিপদ ডেকে আনবে না তো? উড়িয়ে দিতে পারছেন না স্বাস্থ্যকর্তারা।
এই অবস্থায় সাবধান থাকার বার্তা দিয়েছেন ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের (ICMR) ডিরেক্টর জেনারেল বলরাম ভার্গব। তিনি বলেন, উৎসবের আগে যেভাবে ওমিক্রন বাড়ছে তাতে সবাইকে কড়া ভাবে কোভিড বিধি মানতে হবে। তাঁর মতে, এই সময়ে একেবারেই অবাঞ্ছিত ভ্রমণ কাম্য নয়।
এমনকি যে কোনও ধরনের জমায়েত এড়িয়ে যাওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি উৎসবের মুহূর্তগুলি যাতে কম আড়ম্বরপূর্ণ করা যায় সেদিকে বিশেষ খেয়াল রাখার কথা বলছেন আইসিএমআরের ডিরেক্টর জেনারেল।
আজ শুক্রবার স্বাস্থ্যমন্ত্রকের তরফে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। সেখানে স্বাস্থ্যমন্ত্রকের সচিব লাভ আগরওয়াল ছাড়াও ছিলেন আইসিএমআরের এই আধিকারিক। কার্যত দুজনেই দেশে ওমিক্রন বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
এই প্রসঙ্গে বলরাম ভার্গব আরও বলেন, যে সমস্ত জায়গাতে করোনা পজিটিভিটি রেট পাঁচ শতাংশের বেশি রয়েছে সেখানে অবিলম্বে কড়া পদক্ষেপ করা উচিত। স্থানীয় ভাবে নির্দেশিকাও জারি করা উচিত, যতক্ষণ না পর্যন্ত সেই রেট পাঁচ শতাংশের নীচে নামছে। মনে করেন আইসিএমআরের এই কর্তা। তবে এই প্রসঙ্গে তিনি যোগ করেন, দেশের এমন ২৪ টি জেলা রয়েছে যেখানে সাপ্তাহিক পজিটিভিটি রেট এখনও পাঁচ শতাংশের উপরে রয়েছে।
অন্যদিকে স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব লাভ আগরওয়াল বলেন, এখন আমাদের সতর্ক থাকার সময়ে এসেছে। করোনা বিধিকে অমান্য মানে বিপদ ডেকে আনা। যদিও এই অবস্থায় দ্রুত করোনা ভ্যাকসিন নেওয়ার ব্যাপারে জোর দেন। শুধু তাই নয়, মাস্কের কোনও বিকল্প হয় না বলে আরও একবার সতর্ক করে দেন ওই স্বাস্থ্য কর্তা।
ফলে দেশের মানুষকে দ্রুত ভ্যাকসিন নেওয়ার উপরে জোর দেন। পাশাপাশি মাস্ক ছাড়া যাতে কেউ রাস্তায় না বের হয় সে বিষয়ে রাজ্যকে নিশ্চিত করার জন্যে বলেন লাভ আগরওয়াল। উল্লেখ্য, গত কয়েকদিন আগেই করোনা বিধি অমান্য করা নিয়ে উদ্বেগ প্রকাশ করে কেন্দ্র। সেখানে দাঁড়িয়ে ফের একবার সতর্কবার্তা কেন্দ্রের তরফে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications