যন্ত্রণায় নড়তে পারছে না, বাস দুর্ঘটনায় আহত শিশুকে দেখে কান্না আইএএস আধিকারিকের
যন্ত্রণায় নড়তে পারছে না, বাস দুর্ঘটনায় আহত শিশুকে দেখে কান্না আইএএস আধিকারিকের
বুধবার উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে একটি বেসরকারি বাসের সঙ্গে ছোট একটি ট্রাকের সংঘর্ষ হয়। ঘটনায় কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। লখনউ বিভাগীয় কমিশনার রোশন জ্যাকব দুর্ঘটনায় আহত রোগীদের দেখতে আসেন। গুরুতর আহত অবস্থায় ১০ বছরের একটি শিশুকে দেখে কেঁদে ফেলেন। সেখানে তিনি সরকারি হাসপাতালে সঠিক চিকিৎসা হচ্ছে কি না, সেদিকও নজর রাখেন তিনি। তিনি হাসপাতালের চিকিৎসকদের দ্রুত চিকিৎসা শুরু করার নির্দেশ দেন।

আইএএস অফিসারের কান্না
বেসরকারি বাসের সঙ্গে ছোট ট্রাকের সংঘর্ষে ১০ জনের মৃত্যু হয়। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই রোগীদের চিকিৎসা হচ্ছে কি না, তা খতিয়ে দেখেন লখনউ বিভাগীয় কমিশনার রোশন জ্যাকব। রোগীদের পরিবারের সঙ্গে দেখা করেন। রোগীর পরিবার অভিযোগ করেন, সঠিকভাবে চিকিৎসা হচ্ছে না। এরপরেই রোশন জ্যাকব দেখেন, একটি ১০ বছরের শিশু শুয়ে রয়েছে। নড়ছে না। তিনি বলেন, 'এর কিছু হয়েছে। এ নড়াচাড়া করতে পারছে না। মনে হয় শিশুটির হাড় ভেঙেছে।' শিশুটিকে দেখার পরেই তাঁর চোখ জলে ভরে ওঠে।

হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ
হাসপাতালের তরফে অনেক রোগীদের অন্য হাপাতালে রেফার করা হয়। আইএএস আধিকারিক রোশন জ্যাকব বলেন, অনেক রোগী রয়েছেন, যাঁদের অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার বা চিকিৎসা করানোর সামর্থ্য নেই। হাসপাতাল কর্তৃপক্ষকে তিনি চিকিৎসক আনিয়ে দ্রুত চিকিৎসা শুরু করার নির্দেশ দেন। পাশাপাশি তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন, চিকিৎসার যেন কোনও গাফিলতি না হয়।
|
ভাইরাল আইএএস অফিসার
দুর্ঘটনার পর আহতদের দেখতে ছুটে যায়। রোগীর পরিবারকে আশ্বস্ত করেন। তাঁর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। নেটিজেনরা তাঁকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় একজন লিখেছেন, সত্যিকারের একজন সরকারি আধিকারিক। অন্য একজন লিখেছেন, আমাদের এই ধরনের একজন সহানুভূতিশীল প্রশাসকের প্রয়োজন।
ডিএসপি প্রীতম পাল সিং বলেন, জেলা সদর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে জাতীয় সড়কের আইরা সেতুতে দুর্ঘটনা হয়। আহত রোগীদের অবস্থা পর্যবেক্ষণ করতে আইএএস অফিসার হাসপাতালে ছিলেন। বাসটি ধৌরহারা থেকে লখনউ যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা মিনি ট্রাকের সাথে সংঘর্ষ হয়।

শোক প্রকাশ প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির
বুধবার লখিমপুর খেরির দুর্ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী টুইটারে লিখেছেন, 'মৃতদের পরিবারকে সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।' তিনি মৃতদের পরিবার পিছু দুই লক্ষ টাকা ও আহতদের পরিবার পিছু ৫০,০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications