লোকসভা ভোটের আগে ফের ধাক্কা INDIA জোটে, চণ্ডীগড়ে মেয়র পদে জয়ী বিজেপি প্রার্থী

একের পর এক ধাক্কা আসতে শুরু করেছে ইন্ডিয়া জোটে। একে একে বড় রাজনৈতিক দলগুলি সরে দাঁড়াতে শুরু করেছে। চরম জটিলতার মাঝে ফের ধাক্কা। পাঞ্জাবের চণ্ডিগড়ে ইন্ডিয়া জোটের প্রার্থীকে হার স্বীকার করতে হল বিজেপি প্রার্থীর মনোজ সোনকার।

ইন্ডিয়া জোটের প্রার্থীর বিরুদ্ধে বিজেপির প্রার্থী হয়েছিলেন মনোজ সোনকার। ইন্ডিয়া জোটের প্রার্থী হয়েছিলেন কুলদীপ সিং। আম আদমি পার্টি এবং কংগ্রেস যৌথভাবে লড়াইয়ে সামিল হয়েছিল। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। ৩৫ সদস্যের চণ্ডীগড় পুরসভায় বিজেপি কাউন্সিলর মনোজ সোনকার পেয়েছেন ১৫টি ভোট অন্যদিকে কংগ্রেস সমর্থিত আপ প্রার্থী পেয়েছেন ১২টি ভোট। তার মধ্যে আবার ৮টি ভোট বাতিল বলে ঘোষণা করা হয়। কাজেই এককথায় বেশি ভোট পেয়েই মেয়র পদে নির্বাচিত হন মনোজ সোনকার।

Chandigarh

বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা অভিনন্দন জানিয়েছেন মনোজ সোনকাররকে। ইন্ডিয়া জোট এই প্রথম ধাক্কা খেল ভোটে। এর আগে থেকেই জটিলতা তৈরি হয়েছিল ইন্ডিয়া জোটের অন্দরে। আসন ভাগাভাগি নিয়ে কংগ্রেসের সঙ্গে মনোমালিন্যের জন্য তৃণমূল কংগ্রেস একক ভাবে লড়াইয়ের সিদ্ধান্ত িনয়েছে। অন্যদিকে পাঞ্জাবে আপ মুখ্যমন্ত্রীও একক ভাবে লড়াইয়ের সিদ্ধান্ত িনয়েছে।

তারপরে বড় ধাক্কা এসেছে নীতীশ কুমারের কীর্তিতে। রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা বিহারে প্রবেশের আগের দিন মহাজোটের হাত ছেড়ে বিজেপির সঙ্গে জোট বাধার কথা ঘোষণা করেন তিনি। আগে আরজেডির সঙ্গে জোট গড়ে সরকার গড়েছিলে নীতীশ কুমার। কিন্তু ঠিক লোকসভা ভোটের আগে ফের বিজেপিতে গিয়ে ভিঁড়েছেন তিনি। বিজেপির সঙ্গে জোট গড়ে ফের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন ।

ইন্ডিয়া জোটের হাত ছেড়েই মুখ খুলেছিলেন নীতীশ কুমার। তিনি বলেছেন এই জোটের কোনও ভবিষ্যৎ নেই। প্রথম থেকেই এই তাঁর সংশয় তৈরি হয়েছিল। ইন্ডিয়া জোট আর কিছু করতে পারবেন না বলে তিনি বার্তা দিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+