গম-সহ একাধিক শস্যের ন্যূনতম সহায়ক মূল্যে বৃদ্ধি! কতটা প্রভাব ফেলবে ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনে
কেন্দ্রীয় সরকার বুধবার ২০২৪-২৫ সালের জন্য গমের ন্যূনতম সহায়ক মূল্য ১৫০ টাকা বাড়িয়ে কুইন্টাল পিছু ২২৭৫ টাকা করেছে। ২০১৪ সালে ক্ষমতায় আসার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার গমের ন্যূনতম সহায়ক মূল্যে এটাই সব থেকে বেশি বৃদ্ধি করেছে। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে হওয়া অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গম ছাড়াও ৫ টি রবি শস্য, ছোলা, যব, মসুর, সরিষা, কুসুমের ন্যূনতম সহায়ক মূল্য বাড়ানো হয়েছে। এর আগে ২০২৩-২৪ আর্থিক বছরে গমের ন্যূনতম সহায়ক মূল্য ছিল কুইন্টাল পিছু ২১২৫ টাকা। গম ও আটার দাম নিয়ন্ত্রণে সরকার ২০২২ সালের মে মাস থেকে গম রপ্তানির ওপরে নিষেধাজ্ঞা জারি করেছে। গম হল প্রধান রবি (শীতকালীন) ফসল, যার বপন শুরু হয় অক্টোবরে আর ফসল তোলা হয়ে এপ্রিলে।

পাঁচ রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনকে সামনে রেখে ন্যূনতম সহায়ক মূল্য এতটা বাড়ানো হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। নভেম্বরে যেসব রাজ্যে ভোট রয়েছে, সেগুলির মধ্যে রয়েছে মধ্যপ্রদেশ ও রাজস্থানের মতো গম উৎপাদনকারী রাজ্য। আবার যে পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে, সেগুলিতে লোকসভার আসন সংখ্যা ৮৩।
গমের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধির পিছনে রাজনৈতিক যোগ দেখে নেওয়া যাক একনজরে
- মধ্যপ্রদেশ
মধ্যপ্রদেশ গম উৎপাদনকারী অন্যতম রাজ্য। সেখানে ২০১৮ সালে কংগ্রেস অল্প ব্যবধানে জয়লাভ করে। ১৫ মাস পরে দলত্যাগের কারণে কংগ্রেস ক্ষমতা হারায় এবং বিজেপি ক্ষমতা দখল করে। এই রাজ্য মসুর ডাল উৎপাদনে দেশের মধ্যে শীর্ষে রয়েছে। এছাড়াও ছোলা ও গমের দ্বিতীয় বৃহত্তম উৎপাদনকারী। সর্ষে ও বার্লি উৎপাদনে চতুর্থ বৃহত্তম রাজ্য হল মধ্যপ্রদেশ।
মধ্যপ্রদেশের ৭০ শতাংশ মানুষ কৃষিকাজের সঙ্গে জড়িত। তাঁরা দীর্ঘদিন ধরে নানা সমস্যার সম্মুখীন। মঙ্গলবার প্রকাশিত ইস্তেহারে কংগ্রেস কৃষকদের ঋণ ও বিদ্যুৎ বিল মকুব করার প্রতিশ্রুতি দিয়েছে।
- রাজস্থান
রাজস্থান সর্ষে ও বার্লি উৎপাদনে সব থেকে বড় রাজ্য। এছাড়াও এই রাজ্য ছোলা উৎপাদনে তৃতীয় এবং গম ও মসুর উৎপাদনে পঞ্চম বৃহত্তম রাজ্য। রাজ্যে নির্বাচনী জনসভা করতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের ঋণ মকুবে কংগ্রেসের প্রতিশ্রুতির কথা তুলেছিলেন। এছাড়াও তিনি নর্মদার জলকে রাজস্থানের কৃষকদের কাছে পৌঁছে দিতে মুখ্যমন্ত্রী অশোক গেহলটের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন।
পাল্টা গেহলট সরকার বিষয়টি নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছে।
- তেলেঙ্গানা
এই মুহূর্তে তেলেঙ্গানায় ক্ষমতায় রয়েছে ভারত রাষ্ট্র সমিতি। বিজেপি সেখানে পা রাখার চেষ্টা করছে। তেলেঙ্গানা দেশের মধ্যে কুসুম উৎপাদনে তৃতীয়। এছাড়াও সেখানে সরকারের বিজেতা কিশাণের মতো প্রকল্প রয়েছে। সম্প্রতি প্রকাশিত ইস্তেহারে একর প্রতি কৃষকদের সহায়তা ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার টাকা করার প্রতিশ্রুতি দিয়েছে।
- ছত্তিশগড় ও মিজোরাম
রবি শস্য উৎপাদনে এই দুই .রাজ্যের তেমন কোনও অংশীদারিত্ব নেই। রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, ছত্তিশগড়ে কৃষকদের আস্থা রয়েছে ভূপেশ বাঘেল সরকারের ওপরে। ধানের ক্রয়মূল্য নিয়ে সরকারের সঙ্গে বিরোধও রয়েছে ছত্তিশগড়ের কংগ্রেস সরকারের।












Click it and Unblock the Notifications