Maharashtra Train Incident: আগুনের গুজব নাকি চেন টানাতেই বিপত্তি? দুর্ঘটনা ঘিরে ঘনাচ্ছে রহস্য

Maharashtra Train Incident: মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী দেশ (Jalgaon train tragedy) ! পুষ্পক এক্সপ্রেস (Pushpak Express) থেকে হুড়মুড়িয়ে নামতেই ভয়াবহ দুর্ঘটনা। উলটো দিক থেকে আসা কর্নাটক এক্সপ্রেসের (Express) ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল ১২ জনের। ঘটনায় আহত বহু মানুষ। তাদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। যা খবর, অনেকেই শারীরিক অবস্থা ভালো নয়। সঙ্কটজনক। ফলে মৃতের সংখ্যা বাড়ার একটা আশঙ্কা আছে।

অন্যদিকে ঘটনার পরেই উচ্চ পর্যায়ের একটি তদন্তের নির্দেশ দিয়েছে রেল (Indian Rail)। কীভাবে ট্রেন থামল এবং অন্যদিকে থেকে আসা ট্রেনের ধাক্কা (Maharashtra Train Incident) সবটাই সরজমিনে খতিয়ে দেখা হবে বলে জানা যাচ্ছে।

Maharashtra Train Incident

তবে রেলের প্রাথমিক তদন্তে উঠে আসছে, ব্রেকের সমস্যা বা আক্সেল বিয়ারিং এ সমস্যার কারণে পুষ্পক এক্সপ্রেসের ভিতর আগুনের ফুলকি দেখা যায়। এমনকি ধোঁয়াও দেখা গিয়েছে। আর সেই কারণেই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। অন্যদিকে রেলের এক শীর্ষ আধিকারিকও ফুলকি এবং ধোঁয়া বের হওয়ার কথা স্বীকার করে নিয়েছেন বলে জানা যাচ্ছে।

ওই আধিকারিকের কথায় মহারাষ্ট্রের জলগাঁওয়ের মাহেজি ও পার্ধাদে স্টেশনের মাঝে ঘটনাটি ঘটে। যদিও একটি সংবাদমাধ্যমকে জলগাঁওয়ের জেলাশাসক আয়ুষ প্রসাদ জানিয়েছেন, ট্রেনে আগুন লেগেছে বলে গুজব ছড়িয়েছিল। আর সেই গুজব থেকেই চেন করে টেনেছিলেন যাত্রীরা। শুধু তাই নয়, এরপরে হুড়মুড়িয়ে ট্রেন থেকে ঝাঁপ দেন যাত্রীরা। ফলে ঘটনা নিয়ে একাধিক তথ্য সামনে আসছে।

ফলে রেলের পূর্নাঙ্গ তদন্তের উপরেই সমস্ত কিছু নির্ভর করছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে ইতিমধ্যে ঘটনা নিয়ে বিস্তারিত খোঁজ নিয়েছেন অমিত শাহ। কথা বলেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশের সঙ্গে। জানা যাচ্ছে, মৃতদের পরিবারের জন্য পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। অন্যদিকে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও আধিকারিকদের কাছ থেকে বিস্তারিত খোঁজ নিয়েছেন বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, গোটা পরিস্থিতির উপর কড়া নজর রেলমন্ত্রী রেখেছেন বলে খবর।

জানা যাচ্ছে, পুষ্পক এক্সপ্রেস মহারাষ্ট্র যাচ্ছিল। অন্যতম গুরুত্বপূর্ণ ট্রেনগুলির মধ্যে এটি একটি। আর এই ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। অন্যদিকে ঘটনার পরেই ওই লাইনে দীর্ঘক্ষণ বন্ধ ছিল ট্রেন চলাচল। ফলে চরম ভোগান্তির মধ্যে পড়তে হয় সাধারণ মানুষকে। তবে এই ঘটনায় (Maharashtra Train Incident) যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+