তামিলনাড়ুতে রেকর্ড আক্রান্ত নিয়েও করোনায় মৃতের হার কমানো সম্ভব হল কীভাবে! বিশেষজ্ঞদের কোন তত্ত্ব

গুজরাতকে ছাপিয়ে দেশে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্যের মধ্যে দ্বিতীয়স্থানে দক্ষিণের রাজ্য তামিলনাড়ু। নতুন করে সেখানে ৫৩৬ টি আক্রান্তের ঘটনার জেরে ১১ হাজার ছাড়িয়েছে সেরাজ্যের করোনার আক্রান্তের সংখ্যা। এমন পরিস্থিতিতে তামিলনাড়ুতে করোনায় মৃতের হার সবচেয়ে কমতির পথে কীভাবে গেল, তা নিয়ে বেশ কিছু তত্ত্ব উঠে আসছে।

আক্রান্ত ১১ হাজার, মৃত ৮২

আক্রান্ত ১১ হাজার, মৃত ৮২

তামিলনাড়ুই একমাত্র রাজ্য যেখানে ১১ হাজারের বেশি মানুষ করোনার জেরে মারণ রোগে আক্রান্ত হলেও, সেখানে মৃতের হার চোখে পড়ার মতো কম। এখনও পর্যন্ত সেরাজ্য়ে ৮২ জনের মৃত্যু হয়েছে করোনার জেরে। আর এই মৃতের হারের কমতি কীভাবে সম্ভব হল তা নিয়ে বেশ কিছু তত্ত্ব ও তথ্য উঠছে।

তামিল প্রশাসনের ব্যবস্থা

তামিল প্রশাসনের ব্যবস্থা

করোনার আক্রমণ প্রবলভাবে দংশন বসাতেই সেরাজ্যের স্বাস্থ্য়মন্ত্রী সি বিজয়ভাস্কর আগেই রাজ্যের বয়স্ক মানুষদের রোগজনিক নিরাপত্তা সুনিশ্চিত করার উদ্যোগ নেন। বয়স্কদের জন্য তামিলনাড়ুতে একাধিক নির্দেশিকা লাগু হয়।

নজরদারি ও টেস্টিং

নজরদারি ও টেস্টিং

দুটি বিষয়ে তামিলনাড়ু সরকার নজর দিয়েছিল করোনার প্রথম দাপট থেকেই, তা হল টেস্টিং ও এলাকা অনুযায়ী নজরদারি। যাঁরা বাইরে থেকে এলাকায় এসেছেন,তাঁদের ওপরেও প্রশাসন কড়া নজর রাখে ও টেস্টি করানো হয়।

 বিশেষজ্ঞদের দাবি

বিশেষজ্ঞদের দাবি

বিশেষজ্ঞরা বলছেন তামিলনাড়ু প্রশাসন প্রথম থেকে বয়স্কদের ঘিরে ব্যবস্থা নেওয়াতে সেরাজ্যে মৃতের সংখ্যায় কমতি দেখা গিয়েছে। কারণ, ব্যবস্থাপনার জেরে বয়স্করা তামিলনাড়ুতে বেশি আক্রান্ত হননি। যার জেরেই সেখানে মৃতের হার দেশে সবচেয়ে কম। ফলে আক্রান্তের হারে তামিলনাড়ু দ্বিতীয়স্থানে থাকলেও মৃতের হারে তারা সবচেয়ে কম। যা সেরাজ্যের সরকারের অন্যতম সাফল্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+