চিন-পাকিস্তানের ঘুম কাড়তে পারে MiG-29! কিন্তু কেন? কতটা শক্তিশালী এই যুদ্ধবিমান
India Deploys MiG-29 Fighter Jets At Srinagar: চিন -পাকিস্তানকে দ্রুত জবাব দিতে MiG-29 শ্রীনগরে মোতায়েন করল ভারতীয় বায়ুসেনা। 'ডিফেন্ডর অফ দ্য নর্থ' বলা হয় 'ট্রাইডন্টস স্কোয়াড্রন'-কে। আর এই স্কোয়াড্রনের হাতেই মিগ ২১ এর মতো আরও আধুনিক এই যুদ্ধবিমানকে তুলে দেওয়া হয়েছে।
গত কয়েক বছর ধরেই এই বিমানকে আরও অ্যাডভান্সড করা হয়েছে। একেবারে নিখুঁত ভাবে সাজিয়ে তোলা হয়েছে ভারতীয় বায়ুসেনার এই বিমানকে। এবার সেই বিমান থাকবে চিন-পাকিস্তানের নাকের ডগাতে।

- MiG-29: লাদাখেও রয়েছে এই যুদ্ধবিমান
২০২০ সাল লাদাখের গালওয়ান ভ্যালিতে সংঘাতে জড়িয়ে পড়ে ভারত এবং চিনের জওয়ানরা। রক্তক্ষয়ী সংঘাতে ভারতীয় সেনাবাহিনীর বেশ কয়েকজন জওয়ান শহিদ হন। এরপরেই লাদাখ সেক্টরে MiG-29 মোতায়েন করা হয়। সীমান্তে চিনের উস্কানির জবাব যাতে দ্রুত দেওয়া যায় সেজন্যে এই যুদ্ধবিমানকে সব সময়ই অ্যালার্টে রাখা হয়।
তবে শ্রীনগরে রাশিয়ান যুদ্ধবিমান মিগ-২9 রাখা নিয়ে স্কোয়াড্রন লিডার বিপুল শর্মা জানিয়েছেন, দ্রুত জবাব দিতে এই পদক্ষেপ। শুধু তাই নয়, সমস্ত প্রয়োজনীয়তা পূরণে এই যুদ্ধবিমান সক্ষম বলেও দাবি ওই আধিকারিকের।
- MiG-29: কতটা শক্তিশালী এই যুদ্ধবিমান?
মিগ-২৯ যুদ্ধবিমান আধুনিকরণের পর আরও বেশি ভয়ঙ্কর। এমনকি নিখুঁত ভাবে আঘাত হানতে সক্ষম বলেও দাবি সামরিক বিশেষজ্ঞরা। একেবারে মর্ডান ফিচার্স ব্যবহার করা হয়েছে রাশিয়ান এই যুদ্ধবিমানটিতে। বিশেষ করে দীর্ঘ দূরত্বে আঘাত হানতে দীর্ঘপাল্লার মিসাইল এই যুদ্ধবিমান ব্যবহার করা হবে। এছাড়াও একাধিক পাল্লার এয়ার টু এয়ার মিসাইল এবং ভূমিতে আঘাত হানতে সক্ষম মিসাইলও ব্যবহার করা যাবে মিগ ২১ এ। বিশেষ করে পাহাড়ি এলাকায় এই ধরনের যুদ্ধবিমান শত্রুকে চ্যালেঞ্জ করতে খুব সক্ষম।

- MiG-29: মাঝ আকাশে ভরা যাবে জ্বালানি
মাঝ আকাশে জ্বালানি ভরার সুবিধা এখন ভারতের হাতে রয়েছে। মিগ 29 এ মাঝ আকাশে জ্বালানি ভরার সুবিধা রয়েছে। যাতে দীর্ঘ উড়ান সম্ভব হয়। শুধু তাই নয়, রাতের অন্ধকারেও এই যুদ্ধবিমান ওড়ানো সম্ভব। নাইট ভিশন গ্লাস করে মিওগ ওড়ানো সম্ভব। এছাড়াও আধিকারিকরা বলছেন, রাশিয়ান এই যুদ্ধবিমান শত্রুপক্ষের রেডার ফাঁকি দেওয়ার ক্ষমতা রাখে। শুধু তাই নয়, শত্রুপক্ষের যুদ্ধবিমানকে হ্যাক করার ক্ষমতায় রয়েছে রাশিয়ান প্রযুক্তিতে তৈরি এই বিমানের।
এছাড়াও বিমানে থাকা আরও বেশ কয়েকটি বৈশ্যষ্ট যা নিয়ে গর্ব করে ভারতীয় বায়ুসেনা।












Click it and Unblock the Notifications