Cyclone Dana: কতটা শক্তি নিয়ে ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় 'দানা', আতঙ্কে ওড়িশা-বাংলার বাসিন্দারা
বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। তীব্র গতিতে উপকূলের দিকে এগিয়ে আসছে সেটি। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে আগামীকাল অর্থাৎ ২৫ তারিখ ভোরে ওড়িশা এবং বাংলা উপকূলের মাঝে ল্যান্ডফল করবে এটি।
শোনা যাচ্ছে ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড় দানার গতিবেগ হবে ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার। ঘূর্ণিঝড়ের গতিবেগের কথা মাথায় রেখে ইতিমধ্যেই ওড়িশা এবং বাংলা উপকূলে প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে প্রশাসন। খালি করে দেওয়া হয়েছে দিঘা-পুরী উপকূল। পর্যটকদের নিরাপদ স্থানে সরিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই প্রায় ২০০ ট্রেন বাতিল করা হয়েছে। ভুবনেশ্বরগামী প্রায় সব ট্রেন বাতিল করা হয়েছে। এনডিআরএফের দল থেকে শুরু করে রাজ্যের বিপর্যয় মোকাবিলা দল পর্যন্ত মোতায়েন করা হয়েছে। কলকাতায় খোলা হয়েছে কন্ট্রোলরুমও।

সাগর কিন্তু উত্তাল হয়ে উঠেছিল। মৎস্যজীবীদের আগে থেকেই সতর্ক করা হয়েছিল। দিঘা থেকে খালি করে দেওয়া হয়েছে। ওড়িশা এবং বাংলার উপকূল যেন প্রমাদ গুণছেন যেন মানুষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির দাপট বাড়তে শুরু করেছে। উপকূলে উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। হাওয়ার গতিবেগ ক্রমশ বাড়ছে।
এখনও পর্যন্ত যে গতিতে এগোচ্ছে তাতে ওড়িশার ভিতর কনিকার কাছে এটি ল্যান্ড ফল করবে ২৫ তারিখ ভোরে। এমনই পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। আতঙ্কে রয়েছেন ওড়িশা উপকূলের বাসিন্দারা। ওড়িশার ১৪টি জেলায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। পুরী শহর থেকে পর্যটকদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বায়ু সেনার বিমানে ইতিমধ্যেই ওড়িশায় পৌঁছে গিয়েছে এনডিআরএফের কর্মীরা।
ওড়িশাগামী বহু ট্রেন বাতিল করা হয়েছে। ওড়িশার থেকে বাংলা গামী একাধিক এক্সপ্রেস ট্রেন বাতিল করার পাশাপাশি পশ্চিমবঙ্গেরও একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। দিঘা এবং পূর্বমেদিনীপুর গামী একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। যাত্রীদের নিরাপত্তার কথা রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে পূর্বরেল।












Click it and Unblock the Notifications