একাদশীর পবিত্র দিনে কীভাবে ঘটল এমন ভয়াবহ দুর্ঘটনা? শ্রীকাকুলামে পদস্পৃষ্টে বহু প্রাণহানি

অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার কাশিবুগ্গাতে ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে একাদশীর বিশেষ পূজা উপলক্ষে ভিড় সামলাতে না পেরে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। শনিবার ভোরে মন্দির প্রাঙ্গণে অতিরিক্ত ভিড়ের চাপে পদস্পৃট হয়ে অন্তত ১০ জন প্রাণ হারিয়েছেন, যাদের অধিকাংশই মহিলা বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। বহু ভক্ত গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কি কারণে ঘটল এমন দুর্ঘটনা? তার কারণ নিয়েও উঠছে নানা প্রশ্ন। একাদশীর পুণ্যস্নান ও পূজা উপলক্ষে ভোর থেকেই হাজার হাজার ভক্ত মন্দিরে এসে জড়ো হন। হঠাৎই মন্দিরের ভেতরে ভিড়ের চাপ বেড়ে গেলে বিশৃঙ্খলা তৈরি হয় ও মুহূর্তের মধ্যেই হুরোহুরিতে পদস্পৃটের ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছেন পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্তারা।

রাজ্যের কৃষিমন্ত্রী কে. আচ্ছান্নাইডু ঘটনাস্থলে পৌঁছে মন্দির কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলেছেন। জেলা পুলিশ অতিরিক্ত বাহিনী মোতায়েন করে চলেছে উদ্ধার ও সহায়তা অভিযান।

এদিকে ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর দপ্তরের তরফে জানানো হয়েছে, মৃতদের পরিবার প্রতি ২ লক্ষ টাকা ও আহতদের জন্য ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। প্রধানমন্ত্রী আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু এই ঘটনায় মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করেছেন। তিনি এক্স হ্যাণ্ডেলে লিখেছেন "এই দুর্ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।"

মুখ্যমন্ত্রীর ছেলে ও রাজ্যের মন্ত্রী নারা লোকেশও দুঃখ প্রকাশ করে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে দ্রুত সাহায্য পৌঁছানোর নির্দেশ দেন।

উপ মুখ্যমন্ত্রী পবন কল্যাণ ঘটনাটিকে 'দুঃখজনক' বলে উল্লেখ করে বলেন, পবিত্র দিনের সময় মন্দিরে অধিক ভিড় হওয়ার সম্ভাবনা থাকে, তাই ভক্তদের নিরাপত্তায় নিয়মিত নজরদারি ও সুশৃঙ্খল ব্যবস্থা গ্রহণ করা জরুরি। ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে রাজ্যজুড়ে মন্দিরে ভিড় নিয়ন্ত্রণের বিশেষ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল এস আব্দুল নাজির শোকবার্তায় মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আহতদের উন্নত চিকিৎসার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসনকে।

এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। প্রশাসনের তরফে জানানো হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে ও আহতদের চিকিৎসা চলছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+