Manmohan Singh role 2008 Crisis: মন্দা চলছে, বুঝতেই পারেনি দেশবাসী! রাতারাতি চমকে দিয়েছিলেন মনমোহন সিং

Manmohan Singh's role in 2008 Economic Crisis: করোনা পরবর্তী অর্থনৈতিক মন্দার সময় অনেকেই মনে করেছিলেন মনমোহন সিংকে। মহামারীতে অর্থনৈতিক দুরবস্থায় যাতে ডুবতে না হয়, সেই কথা ভেবে অনেকেই ফিরে গিয়েছিলেন ২০০৮-এর অতীতে। ২০০৮-এর অর্থনৈতিক মন্দার আঁচ দেশের মানুষের উপর পড়তেই দেননি মনমোহন। তাই তাঁর প্রয়াণে স্মৃতির সরণি বেয়ে দেখা কীভাবে ২০০৮-এর অর্থনৈতিক মন্দা সামলেছিলেন মনমোহন সিং।

২০০৮ সালে লেহম্যান ব্রাদার্সের দেউলিয়ে হওয়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক ব্যাঙ্কিং সংকট তৈরি হয়েছিল। বৈশ্বিক সংকটের ফলে মহামন্দা তৈরি হয়েছিল। আর সেসময়েই ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের পরমাণু চুক্তি চমকে দিয়েছিল সবাইকে। গোড়া থেকেই পরমাণু চুক্তি নিয়ে অনমনীয় মনোভাব ছিল মনমোহন সিংয়ের। সরকার পড়ে যাওয়ার ভয়ের মাঝেও চ্যালেঞ্জ নিয়েছিলেন তিনি। আর তাই রাতারাতি আগামীর দিন বদলের রচনা করে ফেলেছিলেন মনমোহন সিং।

manmohan

অর্থনৈতিক মন্দার আঁচ মনমোহনের সরকার আগেই করেছিল কি না, এবং তা করলে ২০০৪ সালে সরকার গঠনের পর কেন পদক্ষেপ নেওয়া হয়নি, সেনিয়ে বিতর্কের বাকি নেই। তবে ২০০৮ সালের সেপ্টেম্বরে লেহম্যানের দেউলিয়াকাণ্ড যে ভারতের বাজারে ঘোর সংকট ডেকে আনবে, তা টের পায়নি মনমোহনের সরকার।

সংকট মেটাতে উদ্যোগী মনমোহন নানা প্যাকেজের ঘোষণা করেছিলেন। তাতে অবশ্য আসন্ন ২০০৯ এর লোকসভা নির্বাচনের কথাও যে তিনি মাথায় রেখেছিলেন তা বলা বাহুল্য। মাত্র তিন মাসের ব্যবধানে ২০০৮ সালের ডিসেম্বর থেকে ২০০৯ সালের মার্চের মধ্যে মোট ১.৮৬ লক্ষ কোটির প্যাকেজ ঘোষণা করে তৎকালীন মনমোহনের সরকার। ২০০৭-০৮ সালে ২.৭ শতাংশ থেকে ২০০৮-২০০৯ সালে ৬ শতাংশে পৌঁছে যায় সরকারের রাজকোষের ঘাটতি।

২০০৯ এর এপ্রিলের মধ্যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে আর্থিক বিভিন্ন শর্তাবলী শিথিলের সুপারিশ করে মনমোহনের সরকার। যার জেরে ৫.৬ লক্ষ কোটি নগদ বাজারে ছেয়ে যায়। ব্যবসায়ীদের ঋণ প্রদান থেকে শুরু করে নানা রকমভাবে সেই নগদ উপভোক্তাদের কাজে লাগানো হয়। বাজারে গুণক প্রভাবে উত্তরোত্তর ঘুরে দাঁড়ায় মন্দা পরিস্থিতি। ২০১০ সালে অর্থনৈতিক বৃদ্ধি গিয়ে দাঁড়ায় ৮.৫ শতাংশে।

যদিও এর পরবর্তীকালে মনমোহন সিংয়ের গৃহীত পদক্ষেপ নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল। ব্যাঙ্কিং ব্যবস্থায় কোনও সংস্কার করার পরিকল্পনাই সরকারের ছিল না বলে দাবি করেন অনেকে। বরং ইউপিএ ২ সরকার নীতিপঙ্গুত্বে ভুগছিল বলে আজও সমালোচিত হয়। দুর্নীতির সঙ্গে লড়াইয়ে জর্জরিত হয়ে পড়েছিল সরকার। ভারতে বিশ্বায়নের মুখ হিসেবে পরিচিত সেই মনমোহন যেন নিশ্চল হয়ে পড়েছিলেন। অনেকেই বলে থাকেন, রোদ ঝলমলে মনমোহন জমানায় যেন শৈবালের আস্তরণ পড়ে গিয়েছিল।

প্রসঙ্গত, বৃহস্পতিবার দিল্লি এইমসে প্রয়াত হন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর। বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ স্বাস্থ্যের আরও অবনতি হওয়ায় তাঁকে জরুরি বিভাগে স্থানান্তরিত করা হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। সমস্ত চিকিৎসা ব্যর্থ করে চিরঘুমে চলে গেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+