শিক্ষক থেকে মুলায়ম সিং যাদব কী করে হয়ে উঠলেন উত্তরপ্রদেশের নেতাজি
শিক্ষক থেকে মুলায়ম সিং যাদব কী করে হয়ে উঠলেন উত্তরপ্রদেশের নেতাজি
সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব সোমবার গুরগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মারা যান। গত কয়েক মাস ধরে তাঁর শারীরিক অবস্থা বিশেষ ভালো ছিল না। বেশ কয়েকবার গত কয়েকমাসে তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। উত্তরপ্রদেশে মুলায়ম সিং যাদব নেতাজি নামেই বেশি পরিচিত ছিলেন।

১০ বারের বিধায়ক মুলায়ম সিং যাদব
উত্তরপ্রদেশে তিনি ১০ বার বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এক বার তিনি লোকসভা নির্বাচনে জয় লাভ করেছিলেন। লোকসভা নির্বাচনে জয় লাভ করে তিনি দেশের প্রতিরক্ষা মন্ত্রী (১৯৯৬-৯৮) হয়েছিলেন। তিনবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী (১৯৮৯-৯১, ১৯৯৩-৯৫, ২০০৩-২০০৭) হয়েছিলেন। বিরোধী দলগুলো অবিজেপি ও অকংগ্রেস তৃতীয় ফ্রন্ট গঠনের চেষ্টা করেছিল। সেই সময় মুলায়ম সিং যাদব প্রধানমন্ত্রীর জন্য মাঠে নামলেও এইচডি দেবগৌড়ার নেতৃত্বাধীন ইউনাইটেড ফ্রন্ট সরকারে প্রতিরক্ষা মন্ত্রী হয়েছিলেন। রাশিয়ার সঙ্গে সুখোই ফাইটার জেট চুক্তি তার মেয়াদে চূড়ান্ত হয়েছিল।

রাজনীতির আগের জীবন
মুলায়ম সিং যাদবের ১৯৩৯ সালের ২২ নভেম্বর উত্তরপ্রদেশের ইটওয়ার কাছে সাইফাইয়ের একটি কৃষক পরিবারে জন্ম হয়। প্রথমে তিনি রাষ্ট্র বিজ্ঞানে স্নাতক হন। তারপর তিনি আগ্রা বিশ্ববিদ্যালয়ের বিআর কলেজ থেকে স্নাতকোত্তর হন। একে কলেজ থেকে তিনি বিটি পাশ করেন। তিনি প্রথম জীবনে কুস্তিগীর হতে চেয়েছিলেন। দেশের বিখ্যাত কুস্তিগীরদের থেকে তিনি প্রশিক্ষণ নিয়েছিলেন। তিনি স্বল্প সময়ের জন্য শিক্ষকতা করেছিলেন।

রাজনৈতিক জীবনের শুরু
কিশোর বয়সে সমাজতান্ত্রিক নেতা রাম মনোহর লোহিয়ার দ্বারা তিনি প্রভাবিত হয়েছিলেন। তিনি ১৯৬৭ সালে প্রথম বিধায়ক হন। দ্বিতীয়বার তিনি একই কেন্দ্র থেকে বিধায়ক হয়েছিলেন। সেই সময় ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করে দিয়েছিল। সেই সময় অন্যান্য নেতাদের সঙ্গে তাঁকেও জেলবন্দি হতে হয়েছিল। জরুরি অবস্থার পর মুলায়ম সিং যাদব লোকদলের রাজ্যসভাপতি হন। তিনি উত্তরপ্রদেশের একটি ইউনিটের নেতৃত্ব দেন।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী
১৯৮৯ সালে তিনি প্রথমবারের জন্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হয়েছিলেন। তার আগে তিনি আইন পরিষদে এবং তারপরে রাজ্য বিধানসভায় বিরোধী দলের নেতা ছিলেন। এরপর তিনি ২০০৩ সালে ও ১৯৯৩ সালে তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হয়েছিলেন। ১৯৮৯ সালে যখন তিনি মুখ্যমন্ত্রী হন, বিজেপি বাইরে থেকে সমর্থন করে। কিন্তু বাবরি মসজিদ ভাঙার সময় উত্তরপ্রদেশ সরকার কর সেবকদের গুলি করে। এরপরেই বিজেপি সমর্থন তুলে নেয় ১৯৯২ সালে।

এসপির প্রতিষ্ঠা
১৯৯২ সালেই মুলায়ম সিং যাদব সমাজবাদী পার্টির প্রতিষ্ঠা করেন। সেই সময় মুসলিমরা সমাজবাদী পার্টিকে তাদের মিত্র শক্তি মনে করতে শুরু করে। তিনি উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির সরকার রাখতে কখনও বিজেপি, কখনও কংগ্রেস তো কখনও বিএসপির সঙ্গে জোট করেছিলেন। ২০১২ সালে সরকার গঠনের অবস্থায় ছিল এসপি। সেই সময় ছেলেকে মুখ্যমন্ত্রী করার জন্য সরে যান মুলায়ম সিং যাদব। অখিলেশ যাদব মাত্র ৩৮ বছর বয়সে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হন। ২০১৭ সালে দলের দায়িত্ব নেন অখিলেশ সিং যাদব।

ব্যক্তিগত জীবন
অখিলেশ যাদব মুলায়ম সিং যাদবের প্রথম স্ত্রী মালতী দেবীর ছেলে। মালতী দেবীর মৃত্যুর পর সাধনা গুপ্তা নামের এক মহিলা বিয়ে করেন। তবে মালতী দেবী বেঁচে থাকার সময় থেকেই মুলায়ম সিং যাদবের সঙ্গে সাধনা গুপ্তার একটি সম্পর্কের জল্পনা দেখা দিয়েছি। কয়েক মাস আগেই সাধনা গুপ্তার মৃত্যু হয়।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications